ই-পেপার শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাভাবিক হচ্ছে গ্যাসের চাপ

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৬, ১১:৪৬

গত কয়েকদিনের গ্যাসের তীব্র সঙ্কটের পর অবশেষে আজ বাসাবাড়ির গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। গৃহিণীরা সকালে রান্নাও করেছেন ভালোমতোই। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।

জানা যায়, দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ গ্যাসের তীব্র সঙ্কট দেখা দেয়। এতে করে বাসাবাড়ির রান্নাও বন্ধ হয়ে যায়। অনেকেই বিকল্প হিসেবে ইনডাকশন চুলা (বিদ্যুৎ চালিত) ব্যবহার শুরু করেন। আবার অনেকেই গ্যাসের প্রেসার বাড়ানো মেশিনও কেনেন। আর যারা নিম্ন আয়ের মানুষ তাদের অবর্ননীয় দুঃখ পোহাতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, আজ সকাল থেকে গ্যাসের প্রেসার কিছুটা বেড়েছে। এতে করে রান্না-বাড়াও করা গেছে।

বনশ্রীর বাসিন্দা গৃহিনী চম্পা জানান, আজ সকালে গ্যাসের চাপ বেড়েছে। এই কারণে তিনি রান্নাও করতে পেরেছেন। তিনি বেলন, “গ্যাস আবারও যদি চলে যায় এই কারণে সারাদিনের রান্না করে ফেলেছেন।”

বাড্ডা থেকেও গ্যাসের চাপ বাড়ার খবর পাওয়া যায়। বাড্ডার গৃহিণী আকলিমা হোসেন বলেন, “সকালে আমরা ভালোই প্রেসার পেয়েছি, রান্নাও হয়েছে। এমন থাকলেও আমরা এই কষ্ট থেকে মুক্তি পেতে পারি।” তিনি বলেন, “আমরা এক মাসেরও বেশি সময় ধরে গ্যাসের তীব্র সঙ্কটে আছি। আজ গ্যাস আসায় ভালো লাগছে।”

রামপুরার গৃহিণী কানিজ ফাতেমা বলেন, “আজ সকালে তো গ্যাসের প্রেসার পেলাম। যা আসছে তাতে করে এভাবে থাকলেও আমাদের জন্য ভালো। আমরা রান্না-বাড়া করতে পারলে আমাদের আর সমস্যা নাই। কিন্তু কতক্ষণ থাকে এই ভয়েও আছি।”

মিরপুরের গৃহিণী রহিমা খাতুন বলেন, “সকাল থেকে গ্যাসের প্রেসার আসছে। আমরা রান্নাও করতে পেরেছি।”

প্রসঙ্গত, রাজধানীসহ সারাদেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। এতে সবচেয়ে বেশি ভোগান্তি দেখা দেয় বাসাবাড়ির রান্নার কাজে। পাইপলাইনে গ্যাসের চাপ কম থাকায় রান্নাঘরে চুলা জ্বালানোই দায় হয়ে পড়ে। এতে অসন্তোষ বাড়ে মানুষের মধ্যে।

গভীর রাতে শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন, সাময়িক বন্ধ যাত্রীসেবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট)

১১ দলীয় ঐক্যের ঘেরাও কর্মসূচি ঘিরে সচিবালয়ের সব গেট বন্ধ

জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে

ব্রিজের নিচে পড়েছিল মাথা ও দুই হাত, সবুজবাগে মিলল নারীর খণ্ডিত মরদেহ

রাজধানীর সবুজবাগে এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। পুলিশের ধারণা, ২-৩ দিন আগে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৮ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন: আইনমন্ত্রী

নারিকেলি চিকেন তৈরির রেসিপি জেনে নিন

সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারকরা

গভীর রাতে শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন, সাময়িক বন্ধ যাত্রীসেবা

ইনস্টাগ্রামে ‘ফেক’ ফলোয়ার রিমুভ করার উপায়

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩

রাশিয়া-ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা, সিদ্ধান্তে আরও বলীয়ান হবেন ট্রাম্প

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : রাষ্ট্রপতি

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

নীরবেই বার্সেলোনার ডিফেন্ডার যাচ্ছেন লিভারপুলে

৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

অর্ধশতাধিক বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার

ভারত সরকার হাসিনার কোনো বক্তব্যই সমর্থন করে না: জয়সওয়াল

৮ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল

প্রেমিককে ছাত্রীদের ছবি পাঠানো সেই ইবি শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি