ই-পেপার শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ট্রাম্পের বিরুদ্ধে বারবার ‘লোকদেখানো কূটনীতির’ অভিযোগ ইরানের

আমার বার্তা অনলাইন:
০৭ আগস্ট ২০২৬, ১১:৩৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বারবার ‘লোকদেখানো কূটনীতি’ করার অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। দেশটির ওপর বারবার হামলার নির্দেশ দিয়ে পরে তা প্রত্যাহারের প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ট্রাম্প ইরানে সর্বশেষ পরিকল্পিত হামলা বাতিল করে দেন। এ সময় তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে ‘একটি চুক্তির পরিধি’ নিয়ে ইতোমধ্যেই সমঝোতা হয়েছে। তবে তার এ বক্তব্য নাকচ করে গালিবাফ বলেন, চাপ প্রয়োগের একটি ব্যর্থ কৌশল হিসেবেই ওয়াশিংটন বারবার সামরিক হুমকি থেকে আলোচনার প্রস্তাবে সরে আসছে।

এক পোস্টে তিনি বলেন, ‘ব্যাপক হামলা আসছে... দাঁড়ান, থাক, ওরা আলোচনা করতে চায়।’এটাই বারবার মঞ্চস্থ কূটনীতির পুনরাবৃত্তি। তিনি যুক্তরাষ্ট্রকে বাস্তবতা স্বীকার করতে এবং প্রতিশ্রুতি পূরণ করতে আহ্বান জানান।

এর আগে শনিবার ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত একটি বড় আকারের সামরিক হামলা বাতিল করেন। তিনি দাবি করেন, যেহেতু একটি কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল, তাই তেহরান ও এই অঞ্চলের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে হামলাটি বন্ধ করতে অনুরোধ করেছিল।

ট্রাম্প আরও দাবি করেন, চুক্তির মাধ্যমে ‘হরমুজ প্রণালি’ অবিলম্বে, সম্পূর্ণ ও সার্বিকভাবে খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য ইরান ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তেহরান জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের যাতায়াতের স্থানাঙ্ক নিয়ে উভয় দেশ একমত হওয়ার পর একটি চুক্তি ‘চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে’ রয়েছে।

বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট এই প্রণালিটি গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর হামলার আগ পর্যন্ত একটি অবাধ আন্তর্জাতিক নৌপথ ছিল।

নিজেদের ভূখণ্ডে হামলার পর তেহরান কার্যকরভাবে প্রণালিটি বন্ধ করে দিয়েছে এবং এখন জলপথটির ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। এর একটি অংশ ইরান ও ওমানের জলসীমার মধ্য দিয়ে গেছে।

প্রণালিটি বন্ধ হয়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের এই অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার ফলে তেলের দাম আকাশচুম্বী হয়েছে।

বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষের পথে। এই সংঘাত শেষ হলে পেট্রোলের দামও কমে যাবে। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে। আমার মনে হয় না তারা আর বেশিদিন চালিয়ে যেতে পারবে।’

ট্রাম্প কয়েক মাস ধরেই দাবি করে আসছেন, ইরান পরাজিত হয়েছে এবং সংঘাতটি সমাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে ইরানি কর্মকর্তারা বলছেন, তারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন।

সূত্র : আল জাজিরা

সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮

সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

রাশিয়ার ওপর বিধিনিষেধের একটি বিল শুক্রবার মার্কিন সিনেটে চূড়ান্ত ভোটাভুটিতে পাস হয়েছে। এই বিল আইনে

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩

মাদক ব্যবসায়ী ও অপরাধী গ্যাংগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে শ্রীলঙ্কার একাধিক কারাগারে বড় ধরনের সহিংসতা ও

রাশিয়া-ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা, সিদ্ধান্তে আরও বলীয়ান হবেন ট্রাম্প

রাশিয়া ও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ আগস্ট) এই দুই দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন: আইনমন্ত্রী

নারিকেলি চিকেন তৈরির রেসিপি জেনে নিন

সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারকরা

গভীর রাতে শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন, সাময়িক বন্ধ যাত্রীসেবা

ইনস্টাগ্রামে ‘ফেক’ ফলোয়ার রিমুভ করার উপায়

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩

রাশিয়া-ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা, সিদ্ধান্তে আরও বলীয়ান হবেন ট্রাম্প

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : রাষ্ট্রপতি

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

নীরবেই বার্সেলোনার ডিফেন্ডার যাচ্ছেন লিভারপুলে

৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

অর্ধশতাধিক বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার

ভারত সরকার হাসিনার কোনো বক্তব্যই সমর্থন করে না: জয়সওয়াল

৮ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল

প্রেমিককে ছাত্রীদের ছবি পাঠানো সেই ইবি শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি