ই-পেপার সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সম্পাদক মারুফ কামাল খানের সারাবাংলা কার্যালয় পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:
২৩ আগস্ট ২০২৬, ২২:৩৭

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান রোববার ঢাকার মিরপুরে সারাবাংলা ডটনেট কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি সারাবাংলার সম্পাদক সাইফুল ইসলাম সিদ্দিকের সঙ্গে তার কার্যালয়ে মতবিনিময় করেন।

বিশিষ্ট লেখক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক তথ্যসচিব মারুফ কামাল খান আইসিসি গ্রুপের বিভিন্ন প্রকাশনা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এরমধ্যে ছিল দৈনিক সারাবাংলা, সারাবাংলা ডটনেট ও ডিজি বাংলা।

মতবিনিময়কালে দুই সম্পাদক বাংলাদেশের গণমাধ্যম শিল্পের বর্তমান চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। দেশ ও মানুষের স্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার ওপর তারা গুরুত্বারোপ করেন।

এ সময় আইসিসি গ্রুপের মিডিয়া পরিচালক শাহীন হাসনাত, সারাবাংলা ডটনেট ইংরেজি সংস্করণের প্রধান আবুল কালাম মানিক, ডেপুটি চিফ সৈয়দ আলী আসফার, সিটি এডিটর রফিকুল ইসলাম আজাদ এবং নিউজ এডিটর মেহেদী হাসানসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পরে, তিনি দৈনিক সারাবাংলা ও অনলাইন সংবাদমাধ্যমের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেগুলোর সম্পাদকীয় ও পরিচালন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সাফল্য কামনা করেন।

আমার বার্তা/এমই

১৪ বছরের রিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি মাদরাসা থেকে রিফাত নামে ১৪ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে।

অবৈধতার বৈধতা দাবিতে বানানীর সড়কে স্লিপার বাসের মালিকরা

সারা দেশে চলা অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানী সড়ক অবরোধ করে রেখেছে বাংলাদেশ স্লিপার

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

দেশের আকাশপথে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর বিমান চলাচল নিশ্চিত করতে দক্ষ এয়ার ট্রাফিক কন্ট্রোলার তৈরির

শাহজালাল বিমানবন্দরে ৩ কেজি কুশসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি কুশসহ হুসাইন আবদুল কাদার শেখ (৪৮) নামে এক ভারতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পাদক মারুফ কামাল খানের সারাবাংলা কার্যালয় পরিদর্শন

ডিসিকে ৩ লাখ টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, আমাকে তো টাকা উঠাতে হবে

১৪ বছরের রিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

হুমকির পর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি

১৫ হাজার মার্কিন ডলার চাঁদা না দেওয়া চিকিৎসকের ওপর হামলা

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী

অবৈধতার বৈধতা দাবিতে বানানীর সড়কে স্লিপার বাসের মালিকরা

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় চারজনকে হত্যা

যুক্তরাষ্ট্র : মাঝ আকাশে ল্যাপটপে আগুন, ফ্লাইটের ৫ যাত্রী আহত

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মাকে হত্যার পর দুই সন্তানকে ঘরে তালা দিয়ে চলে গেলেন বাবা

অস্ট্রেলিয়ায় আসার জন্য ২৩ বছর অপেক্ষা করতে চান না শান্ত

সংগঠনের ত্রুটিবিচ্যুতি দূর করে তা মেরামতে কাজ করব: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে

রাজনৈতিক নয়, পদোন্নতিতে যোগ্যতাকে প্রাধান্যের নির্দেশ প্রধানমন্ত্রীর