ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

পঞ্চগড়ে নেমেছে শীত, ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা

আমার বার্তা অনলাইন
০৯ নভেম্বর ২০২৫, ১০:২৩

হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের আগমন ঘটেছে। উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস ও হালকা কুয়াশায় ভোর থেকেই জেলায় পড়ছে শীতের আমেজ। গত কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।

তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়রা জানান, বিশেষ করে সন্ধ্যা রাতে ও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। কুয়াশার পরিমাণও দিন দিন বাড়ছে।

তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর, রিকশাচালক ও ভোরবেলার শ্রমজীবীরা ঠান্ডা বাতাসে কাজ করতে গিয়ে পড়ছেন দুর্ভোগে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা রাতে ও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে কয়েক দিনের তুলনায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমে গেছে। আজ রোববার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে প্রতিদিন তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

আমার বার্তা/জেএইচ

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ ও হরিণ শিকারের ফাঁদসহ ১ হরিণ শিকারি

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার

ফেনীতে ৩০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

ফেনীর ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগের মাধ্যমে ৩০টি পরিবারে স্বাবলম্বিতার নতুন দিগন্ত

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

ডিজিটাল ডিভাইসে নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ: দুদকের বিদায়ী চেয়ারম্যান

কাতার-দুবাইসহ ছয় রুটে বিমানের সব ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৭৮৭: রেড ক্রিসেন্ট

মিরপুরের চাঁদাবাজের মূলহোতা শাহীনুল ইসলাম জীবন ও দুই সহযোগী আটক

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ২টি জবাইকৃত হরিণ উদ্ধার, শিকারি আটক

পোশাক শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দিলো বাংলাদেশ ব্যাংক

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা

জিডি থেকে উদ্ধার, এক মাসে ৫০ মোবাইল খুঁজে পেল পল্টন থানা পুলিশ

আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে

১০ ফেব্রুয়ারিও শেষ অফিস করে ৩৪ ফাইল সাইন করে গেছে প্রশাসক এজাজ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে রূপান্তরের দাবি

জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার করতে আগ্রহী: হাইকমিশনার

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাহী আদেশে ২ দিন ছুটি দিলে ঈদের ছুটি মিলবে ১০ দিন