ই-পেপার শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩

মাজার ভাঙা ফৌজদারী অপরাধ এবং মাজার রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব

আমার বার্তা অনলাইন:
২৮ মার্চ ২০২৬, ১৮:২৭

মাজার ভাঙা ফৌজদারী অপরাধ এবং মাজার রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার। শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরিসার এলাকায় সাধক আবদুল কাদির শাহ (রহ.) এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরস উপলক্ষ্যে আয়োজিত 'সুফিবাদ ও আত্মদর্শন'- শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ফরহাদ মজহার বলেন, একটি গোষ্ঠী মনে করে, ধর্মের ব্যাপারে কথা বলার একমাত্র অধিকার তাদের এবং তাদের বাইরে আর কেউ কথা বলতে পারবে না। ফলে মাজার ভাঙা হয়েছে, বাউলদের ওপর অত্যাচার হয়েছে, অত্যাচার চলছে। অনেক বাউলের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আবুল সরকার এখনও কারাগারে রয়েছেন। এমনকি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চিন্ময় কৃষ্ণ এখনও পর্যন্ত কারাগারে আছেন। এগুলো অন্যায়। এই অন্যায়গুলো থেকে আমাদের সমাজকে মুক্ত হতে হবে, রাষ্ট্রকে মুক্ত হতে হবে। এটি ছাড়া প্রীতি-ভালোবাসার সমাজ গড়ে তোলা যাবে না।

তিনি বলেন, মাজারকে যখন আপনি ভাঙতে যান- এটা ফৌজদারী অপরাধ, এটা ইসলামের দৃষ্টিতেও অপরাধ। কারণ আমি একমাত্র সঠিক ধর্ম করি, আর অন্যেরটা মিথ্যা-ভুল, এটা বিচার করার ক্ষমতা আল্লাহ মানুষকে দেয়নি। মাদরাসার খারাপ কাজের জন্য আমরা কি কখনও মাদরাসা বন্ধ করতে বলেছি? তাহলে মাজারে যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে তাহলে বলুন, ওটা বন্ধ করা হবে, সংশোধন করা হবে। কিন্তু মাজার যখন আপনারা ভাঙেন তখন এটা ইসলামের চিন্তার মধ্যে পড়ে না।

তিনি আরও বলেন, যে রাষ্ট্র মাজার রক্ষা করতে পারে না, মাজার ভাঙার মতো ফৌজদারী অপরাধ ঠেকাতে পারে না- এই রাষ্ট্রাকে মানার ব্যাপার নাগরিকদের নেই। কারণ রাষ্ট্র আমাকে রক্ষা করা, মাজার রক্ষা করা, আমার বাড়ি-ঘর রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এখনও পর্যন্ত এমন একটি রাষ্ট্র গঠন করতে পারিনি- যে রাষ্ট্র মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে। আমি মাজারে যাব, নাকি অন্য কোথাও- এটা আমার গণতান্ত্রিক অধিকার। যখন রাষ্ট্র এ গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারে না, তখন অবশ্যই আমাদেরকে রাষ্ট্রের ব্যাপারে প্রশ্ন তুলতে হবে।

আমার বার্তা/এমই

শিগগির ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় সহকারী হাইকমিশনার

শিগগির ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ

দৌলতদিয়ায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে যা বলল তদন্ত কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনায় এখন

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীসহ দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরের রাজৈরে পৃথক স্থান থেকে দুটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে

শৈলকূপা ও নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৬ জন

ঝিনাইদহের শৈলকূপা ও নওগাঁর পত্নীতলায় কৃষিকাজ করার সময় পৃথক বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি দল নিজেদের মতো করে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে: নাহিদ ইসলাম

এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনা জরুরি: মন্ত্রী

শিগগির ট্যুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় সহকারী হাইকমিশনার

জোড়া লাল কার্ডের ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুতের ১০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুদক

দৌলতদিয়ায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে যা বলল তদন্ত কমিটি

মাজার ভাঙা ফৌজদারী অপরাধ এবং মাজার রক্ষা করাও রাষ্ট্রের দায়িত্ব

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

কোচের লাল কার্ড বিতর্কের পর বাংলাদেশের সমতা

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুষ্কৃতি ও দুর্নীতি-সন্ত্রাসমুক্ত করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

আমিরাতে ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপো লক্ষ্য করে ইরানের হামলা

দিনে দুদফায় সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা

বাংলাদেশ অংশের ব্যাংক আলফালাহ ৪.৭৫ কোটি ডলারে কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া

সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় খেলোয়াড়দের আকর্ষণীয় সম্মানি

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীসহ দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

শৈলকূপা ও নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৬ জন

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

তেলের ব্যারেল ১২০ ডলার ছাড়ালে বছরে অতিরিক্ত খরচ হবে ৬১০০০ কোটি টাকা

প্লাস্টিক ব্যবহার না করে যেভাবে খাবার সংরক্ষণ করবেন