ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
১৫ এপ্রিল ২০২৬, ১৭:০৯

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোহাম্মদ ইশতেয়াক ভূঁইয়ার উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন, ভাদুঘর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার, ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান প্রযুক্তি কলেজের শিক্ষক তুফায়েল আহমেদ, শিক্ষাবিদ আব্দুল কাহার মুন্সি এবং ঘাটিয়ারা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সুপারেন্টেনডেন্ট মাওলানা মোবারক হোসেন।

অনুষ্ঠানের শুরুতে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়, যেখানে শিক্ষার্থীরা দৌড়, লাফসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুসলেম উদ্দিন আহমেদ বলেন, সুশিক্ষাই মানুষের জীবনের মূল ভিত্তি। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হোসেন তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমানে মেয়েদের শিক্ষায় অগ্রগতি লক্ষ্যণীয়, যা সমাজের জন্য ইতিবাচক দিক। তবে ছেলে শিক্ষার্থীদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া বলেন, কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে ভবিষ্যতে একটি আলিম মাদ্রাসায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও জানান, নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের জন্য মোট দুই লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনে ঢাকা থেকে দক্ষ শিক্ষক এনে এই প্রতিষ্ঠানকে একটি মডেল মাদ্রাসায় রূপান্তর করা হবে। শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আমার বার্তা/মো. আরিফুল হক জুয়েল/এমই

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

বরিশালে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে হওয়া ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ পরিবারের শেষ সদস্যটিও মারা গেছেন। শুক্রবার

দাউদকান্দি সেতুতে কাভার্ড ভ্যান বিকল, মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজট

কুমিল্লার দাউদকান্দি সেতু এলাকায় একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু