ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

আমার বার্তা অনলাইন
১৭ এপ্রিল ২০২৬, ১৩:১৪

ইউটিউব ব্যবহারকারীরা এখন চাইলে তাদের ফিড থেকে শর্ট-ফরম ভিডিও সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবেন। নতুন আপডেটে প্ল্যাটফর্মটি ‘শর্টস ফিড লিমিট’ শূন্য মিনিটে সেট করার সুবিধা চালু করেছে, যার ফলে মোবাইল অ্যাপে শর্টস আর দেখা যাবে না।

এনগ্যাজেট জানিয়েছে-এর আগে গত বছরের অক্টোবরে ইউটিউব এই ফিচার চালু করেছিল, তবে তখন সর্বনিম্ন সময়সীমা ছিল ১৫ মিনিট। নির্ধারিত সময় শেষে ব্যবহারকারীদের বিরতি নেওয়ার জন্য নোটিফিকেশন দেখানো হতো।

সম্প্রতি নতুন আপডেটে এই সীমা আরও বাড়িয়ে ব্যবহারকারীদের জন্য ‘০ মিনিট’ অপশন যুক্ত করা হয়েছে। এতে শর্টস পুরোপুরি বন্ধ করার সুযোগ তৈরি হয়েছে।

ইউটিউব জানিয়েছে, এটি শুধু অভিভাবক নিয়ন্ত্রণের অংশ ছিল, তবে এখন এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। সেটিংস পরিবর্তন করলে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে, ‘স্ক্রোলিং ইজ পজড বাট ইউ মে স্টিল সি ইনডিভিজুয়াল শর্টস’ অর্থাৎ স্ক্রলিং বন্ধ থাকলেও কিছু শর্টস দেখা যেতে পারে।

যেভাবে চালু করবেন

ফিচারটি চালু করতে মোবাইল ইউটিউব অ্যাপে গিয়ে সেটিংস> টাইম ম্যানেজমেন্ট> ডেইলি লিমিট> শর্টস ফিড লিমিট অপশনে যেতে হবে। সেখানে ব্যবহারকারী চাইলে ০ মিনিট নির্বাচন করে শর্টস বন্ধ করতে পারবেন।

ইউটিউব আরও জানিয়েছে, চাইলে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করতে পারবেন-সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত শর্টস ব্যবহারের অপশন রাখা হয়েছে।

সূত্র: এনগ্যাজেট

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

দেশে ইন্টারনেট ব্যবহারের হার অর্ধেকের বেশি বাড়লেও ব্যবহারকারীদের কারিগরি দক্ষতা ও ব্যবহারের ধরনে বড় ধরনের

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

মানবজাতির ইতিহাসে প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মানব মহাকাশযাত্রা দিবস উপলক্ষে আজ ঢাকার জাতীয়

তৃতীয় পক্ষের টুলে নিরাপত্তা ত্রুটি, ব্যবহারকারীর তথ্য অক্ষত: ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের ডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি শনাক্ত

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

ডিজিটাল দুনিয়ায় তথ্য খোঁজার ধরনে বড় পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সার্চ টুলের কারণে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার

হামের চিকিৎসায় রাজশাহীতে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

ফের যুদ্ধের হুমকি, হরমুজে যুক্তরাষ্ট্রের ১২ যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা

দিল্লিতে বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ ২ বোন

চার জাহাজে আসছে আরও ১ লাখ ৪১ হাজার টন ডিজেল