ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৬, ০৯:২৬

নওগাঁর নিয়ামতপুরে নিজ বাড়ি থেকে এক দম্পতি ও তাদের দুই ছেলেমেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন, বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তাঁর স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাঁদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তাঁদের নাম–পরিচয় নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে হাবিবুর ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে গতকাল সোমবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। তাঁর কাছে গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা টাকা লুটের জন্য তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছে। এ ছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে।

ওসি হাবিবুর রহমান বলেন, নিহতদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করার উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। পরিচয় প্রকাশ হওয়ার আশঙ্কায় ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয়।

আমার বার্তা/এমই

সরকার ব‍্যবসা করবে না, ব‍্যবসায়ীদের সহযোগিতা করবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ব‍্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূর করে ব‍্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি

চার খুনে চাঞ্চল্য: সম্পত্তি বিরোধ নাকি পারিবারিক শত্রুতা—তদন্তে পুলিশ

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহত হাবিবুর রহমানের বাবা, দুই বোন ও ভাগনেকে

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল)

টেকনাফের শীলখালীতে ৩ মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যা

কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। মঙ্গলবার (২১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় না: সারা

সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত: র‍্যাব

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সরকার ব‍্যবসা করবে না, ব‍্যবসায়ীদের সহযোগিতা করবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ইসরায়েলি সেনাবাহিনী ‘পৃথিবীর নিকৃষ্টতম’: জাতিসংঘের বিশেষ দূত

চার খুনে চাঞ্চল্য: সম্পত্তি বিরোধ নাকি পারিবারিক শত্রুতা—তদন্তে পুলিশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা

তিন জেলার এসপিসহ ৫ পুলিশ সুপারকে বদলি

একদিনে হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ভার্চুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আদালতে বিক্ষোভ

বিএসইসি–উত্তরা গ্রুপ বৈঠক: শিল্পখাতে সহযোগিতা বাড়াতে নতুন কর্মপরিকল্পনা

বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং, বন্ধ প্রায় অর্ধশত বিদ্যুৎকেন্দ্র

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: ডা. জাহেদ

‘এসএসসিতে প্রশ্নফাঁস হয়নি, পরবর্তী পরীক্ষাগুলোও পর্যবেক্ষণে থাকবে’

কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের ৫ জেলা থেকে ১১ মরদেহ উদ্ধার

পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে আগামী নববর্ষ উদযাপনের চিন্তা

বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনই তারেক রহমানের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসন্ন ঈদে নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিইও পদ ছাড়ছেন টিম কুক, অ্যাপলের দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস