ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে কনস্টেবলকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৫, এজাহারে ভিন্নতা

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৬, ১৫:০৫

ঠাকুরগাঁও সদর থানার কনস্টেবল মো. আজিজুল ইসলামকে অপহরণ করে মারধর ও চাঁদা দাবির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনাটির পেছনে ব্যক্তিগত আর্থিক লেনদেনের বিরোধ নাকি ডিউটিরত অবস্থায় হামলার ঘটনা তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

শনিবার (১৬ মে) রাতে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লোহাগাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (৩২), ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আনজারুল ইসলামের ছেলে বিপ্লব ইসলাম (২৭), শহরের গোবিন্দনগর হঠাৎপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে নাজমুল হোসেন রাব্বি (২২), জগন্নাথপুর হাজির মোড় এলাকার বাহাদুর খানের ছেলে সাকিব খান (২৬) এবং মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আব্দুস সোবহানের ছেলে নাঈম আহমেদ (২৮)।

ভুক্তভোগী কনস্টেবল মো. আজিজুল ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লোহাগাড়া এলাকার সিরাজুল ইসলাম ও মাজেদা বেগম দম্পতির ছেলে।

মামলার এজাহারে কনস্টেবল আজিজুল ইসলাম উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তিনি সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও মাদক কারবারিদের তালিকা তৈরির দায়িত্ব পালন করছিলেন। এ সময় শহরের গোয়ালপাড়া এলাকার পুরাতন ওয়াল্টন সার্ভিস মোড় এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার ও অটোরিকশা নিয়ে কয়েকজন যুবক তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে মারধর করা হয় এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, পরে তাকে মোহাম্মদ আলী জেলা স্টেডিয়ামের পূর্ব পাশে পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কসংলগ্ন ‘সাকিব মটরস’ নামের একটি দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে এক লাখ ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। একইসঙ্গে তিনটি ফাঁকা ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করেন তিনি।

কনস্টেবল আজিজুলের দাবি, তিনি প্রতিবাদ করলে আসামি সাকিব খান অন্যদের উদ্দেশে বলেন, এই বেটা পুলিশকে ধর, আজকে পুলিশ মেরে দুপুরে ভাত খাব। পরে সোহেল রানা তাকে চড় মারেন এবং নাজমুল হোসেন রাব্বি বাঁশের লাঠি দিয়ে তার দুই পায়ে আঘাত করেন। এ সময় নাঈমসহ আরও কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে বাসা থেকে টাকা আনার কথা বলে পালিয়ে আসেন আজিজুল। পরে তিনি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন এবং সদর থানার ওসিকে বিষয়টি জানান।

পরবর্তীতে কনস্টেবল আজিজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলে ওইদিনই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এদিকে পুলিশ সুপার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নিজের ব্যবহৃত ১৫০ সিসির একটি মোটরসাইকেল বন্ধক রেখে বিপ্লব ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন কনস্টেবল আজিজুল। পরে তিনি জানতে পারেন, মোটরসাইকেলটি সুমন নামে অন্য এক ব্যক্তির কাছে এক লাখ টাকার বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। পরে সেই মোটরসাইকেল উদ্ধার করতে আজিজুল ইসলামের কাছে আরও ৩০ হাজার টাকা দাবি করা হয়। এতে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান।

অন্যদিকে ঠাকুরগাঁও সদর থানা সূত্রে জানা গেছে, ৩০ হাজার টাকা না দেওয়ায় গত বৃহস্পতিবার ১৪ মে দুপুরে জেলা শহরের গোয়ালপাড়া এলাকা থেকে সাধারণ পোশাকে ডিউটিরত অবস্থায় একটি প্রাইভেটকারে করে কনস্টেবল আজিজুলকে অপহরণ করে চক্রটি। তাকে আটকে রেখে মারধর করে, হুমকি-ধামকি দেয় এবং ১ লাখ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। দীর্ঘ সময় আটক থাকার একপর্যায়ে পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা আনার কথা বলে সেখান থেকে দৌড়ে পালান কনস্টেবল আজিজুল।

এ বিষয়ে কনস্টেবল আজিজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, আজিজুল ইসলাম নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে তার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই অভিযোগ আমলে নিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক নতুন স্বপ্নের সূচনা হতে চলেছে। জেলা শহরের পাশে বিজয়নগর উপজেলার শিমনা সড়ক

টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

১ বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো: প্রধানমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট গ্রীন সিটি গড়ার উদ্যোগ নিয়েছেন কবীর আহমেদ ভূঁইয়া

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ম্যাচে যে কারণে মাটিতে রাখা হয়নি সৌদি আরবের পতাকা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ কেন ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য টাকা নিচ্ছে মেটা

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

মাদক কারবারি, চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ ডিএমপি কমিশনারের

সামান্য বরাদ্দে সরকারের ২০৩০ সালের জ্বালানি রূপান্তর লক্ষ্য অসম্ভব

তিস্তায় আরেকটি ব্যারাজ নির্মাণে পরীক্ষা-নিরীক্ষা চলছে: প্রধানমন্ত্রী

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম রোকেয়া পদক দিতে শিক্ষা খাতের যোগ্য নারীদের খুঁজছে সরকার

পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কূটনৈতিক সম্পর্কের কৌশলগত ভারসাম্য রক্ষা

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ