ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত ১৫ জন

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ১০:১৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর কাছে রডবোঝাই ট্রাক উলটে ১৫ জন নিহত হয়েছেন। এতে আরও ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৪ টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উলটে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত হয়েছেন। আরও ক্যেকজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

পুলিশ জানিয়েছে, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটিতে যাত্রীও বহন করা হচ্ছিল এবং ট্রাকটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল। ট্রাকটি কালিহাতী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রড ও ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

যমুনা সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের উপর যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্ত চেষ্টা চলছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার বলেন, বিভিন্ন স্থান থেকে রডবোঝাই ট্রাকে যাত্রী তোলা হয়েছিল। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

চট্টগ্রামে ২ লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

চট্টগ্রামের ইপিজেডে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত দুই লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

মামিকে হত্যার পর মরদেহের পাশে বসে ছিলেন ভাগনে

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, ৫ দিন পর পুলিশ সদস্যের মৃত্যু

বগুড়ায় পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম (৩৫)

জঙ্গল সলিমপুরে র‍্যাবের ক্যাম্পে ইয়াসিন বাহিনীর গুলি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্প লক্ষ্য করে গভীর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সন্ত্রাসী ইয়াসিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট

ডুলির সহকারী বিদেশি কোচও এসেছেন

চট্টগ্রামে ২ লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়

দেশের বিভিন্ন নদীবন্দরে ২ ও ১ নম্বর সতর্ক সংকেত

রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি

ঈদের আগে ভরিতে ২১৫৮ টাকা বাড়লো স্বর্ণের দাম

সরিয়ে দেওয়া হলো ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে

কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি

স্কালোনির বিশ্বকাপ দল বাছাই পদ্ধতি একটু অন্যরকম!

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ফোন নম্বর ছাড়াই কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে

মামিকে হত্যার পর মরদেহের পাশে বসে ছিলেন ভাগনে

ভারতে ১০ দিনে চতুর্থবারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

দেশের ১০ অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, ৫ দিন পর পুলিশ সদস্যের মৃত্যু

ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা: যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু