ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা: যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ১০:২১

ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি স্বাক্ষরে ওয়াশিংটনের সামনে বড় বাধা বা সমস্যা হয়ে উঠেছে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান ও বিশেষ যোগাযোগ ব্যবস্থা। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএসের প্রতিবেদনে বরা হয়েছে, মোজতবা খামেনি বর্তমানে খুবই গোপন কোনো এক স্থানে অবস্থান করছেন এবং ইরানের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বিশ্বস্ত দূতদের একটি নেটওয়ার্কের মাধ্যমে। খামেনি নিজে সরাসরি কোনো তথ্য জানতে চাননা কিংবা কোনো নির্দেশনাও দেন না। পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে দূতদের এই নেটওয়ার্ক।

মার্কিন কর্মকর্তারা এই বিশেষ যোগাযোগ ব্যবস্থাকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির পথে বড় বাধা হিসেবে উল্লেখ করে বলেছেন, কর্মকর্তারা বলেছেন, এমনকি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য অনুমোদিত ইরানি আলোচকরাও তাদের নিজস্ব সরকারি কাঠামোর মধ্যে কার্যকরভাবে যোগাযোগ করতে হিমশিম খাচ্ছেন।

কর্মকর্তারা আরও বলেছেন, যখনই তারা কোনো শান্তি প্রস্তাব পাঠান— ইরান প্রায়েই তার প্রতিক্রিয়া জানাতে দীর্ঘ সময় নেয়। এর কারণ সর্বোচ্চ নেতার বিস্তৃত দূত-নেটওয়ার্ক। মার্কিন প্রস্তাব সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে এবং তার জবাব যুক্তরাষ্ট্র পর্যন্ত আসার পুরো ব্যাপারটিই হয় এই জটিল নেটওয়ার্কের মাধ্যমে।

এ ব্যাপরে বিস্তারিত জানতে হোয়াইট হাউসের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল সিবিএস, কিন্তু কেউ মন্তব্য করতে রাজি হননি।

মোজতবা খামেনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন সামরিক বাহিনী ‘অপরেশন এপিক ফিউরি’ শুরুর প্রথম দিনই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, নাতি ও পুত্রবধু। মোজতবা হন গুরুতর আহত।

আয়াতুল্লাহ নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা হন মোজতবা। বর্তমানে অত্যন্ত গোপন স্থানে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি

২০২৫ সালে রেকর্ড সংখ্যক অভিবাসী জার্মান নাগরিকত্ব পেয়েছেন। জার্মানির সাপ্তাহিক পত্রিকা ‘ভেল্ট আম জনটাগ' জানিয়েছে,

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধাবসানের লক্ষ্যে একটি শান্তিচুক্তির আশা জাগায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমেছে।

ভারতে ১০ দিনে চতুর্থবারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

ভারতে জ্বালানির দাম বেড়েই চলেছে। গতকাল শনিবার রাজধানী নয়াদিল্লিতে সাধারণ খুচরা গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ জন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট

ডুলির সহকারী বিদেশি কোচও এসেছেন

চট্টগ্রামে ২ লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়

দেশের বিভিন্ন নদীবন্দরে ২ ও ১ নম্বর সতর্ক সংকেত

রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি

ঈদের আগে ভরিতে ২১৫৮ টাকা বাড়লো স্বর্ণের দাম

সরিয়ে দেওয়া হলো ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে

কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি

স্কালোনির বিশ্বকাপ দল বাছাই পদ্ধতি একটু অন্যরকম!

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ফোন নম্বর ছাড়াই কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে

মামিকে হত্যার পর মরদেহের পাশে বসে ছিলেন ভাগনে

ভারতে ১০ দিনে চতুর্থবারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

দেশের ১০ অঞ্চলে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

পরকীয়ার জেরে আত্মহত্যার চেষ্টা, ৫ দিন পর পুলিশ সদস্যের মৃত্যু

ইরানের সঙ্গে চুক্তিতে বড় বাধা মোজতবার যোগাযোগ ব্যবস্থা: যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু