ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

‘অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালীই হোক, কারও কথা শুনবেন না’

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৬, ১৫:২২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালীই হোক, আপনারা কারও কথা শুনবেন না। দখলদারদের তালিকা ধরে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি খাল খননের পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ও মিরকাদিম পৌরসভার নয়নের খাল এবং রিকাবিবাজার খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন এবং পুনঃখনন করা হবে।

মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনবান্ধব কর্মকাণ্ডগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দেশের জলাবদ্ধতা নিরসন, পরিবেশ রক্ষা এবং নৌপথের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে খাল ও নদী পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কাজে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, মিরকাদিম পৌরসভার প্রশাসক মাসুদুর রহমানসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময়

আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের ভারী বৃষ্টি। তাতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লতিফ মোল্লা (৩২) নামে আরেকজনের মরদেহ

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

মাগুরায় অর্থের অভাবে নিজের দেড় মাস বয়সী কন্যাশিশুকে স্ত্রীর অগোচরে বিক্রি করে দিয়েছেন সাগর হোসেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালীই হোক, কারও কথা শুনবেন না’

চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

‘সুপারসনিক’ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ করছে ভারত-রাশিয়া

শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: বিরোধীদলীয় নেতা

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প : মোজতবা খামেনি

'ডিজিটাল নকলের সাজা'র বিধান রেখে 'পাবলিক পরীক্ষা আইন' পাস

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই : ট্রাম্প

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, সুপার কম্পিউটারের প্রেডিকশন যা বলছে

আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু