ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের ১৪ স্থানে মানববন্ধন

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ১৭:৫৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের ১৪টি স্থানে একযোগে মানববন্ধন-সমাবেশ কর্মসূচি পালন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। শনিবার (২০ জুন) সকালে নগরীর কাচারী বাজারে অনুষ্ঠিত কর্মসূচি থেকে তিস্তা মহাপরিকল্পনার পরিবর্তে অন্য কোনো প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ না নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুনসহ জামায়াত-এনসিপির নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, প্রতি বছর বর্ষায় ভারত পানি ছেড়ে দিলে তিস্তা নদী বেষ্টিত উত্তরের ৫ জেলার মানুষ বন্যা-ভাঙনের শিকার হয়। অপরদিকে শুস্ক মৌসুমে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করায় মরুভূমিতে পরিণত হয় তিস্তা নদী। বর্ষায় তিস্তার রাক্ষুসী আচরণ ও শুস্ক মৌসুমে মৃত প্রায় হওয়ায় উত্তরের প্রাণ-প্রকৃতিতে বিরুপ প্রভাব পড়েছে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই অবিলম্বে একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প পাসসহ কাজ শুরুর জোর দাবি জানান তারা।

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিরোধীদলের নেতৃবৃন্দ।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি কাচারি বাজার ছাড়াও রংপুর প্রেসক্লাব, লালবাগ মোড়, ডিসির মোড়, কাউনিয়া তিস্তা ব্রিজ, মহিপুর তিস্তা ব্রিজ, বুড়িরহাট বাজারসহ জেলার ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন-সমাবেশ করে।

আমার বার্তা/এমই

লক্ষ্মীপুরের সাবেক এমপি মোশাররফ আর নেই

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন (৭৮) মারা গেছেন। শনিবার

মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’

  আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’ চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে।

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক আনিস (৩৫) ও সহকারী রতন (৩৫) নিহত হয়েছেন। রোববার (২১ জুন)

তিস্তা সেতু রক্ষা বাঁধে ১৪ লাখ টাকার পাইলিংয়ে ভয়াবহ ভাঙন, হুমকিতে সেতু

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

যেভাবে গুম করা হয়েছিল বিএনপি নেতা ইলিয়াস আলীকে

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

আঞ্চলিক ‘অ্যাভিয়েশন হাব’ হতে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার

ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

ঋণের বোঝা নিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে: সিপিডি

চট্টগ্রামে যুবককে হত্যা : পলাতক আসামির যাবজ্জীবন

৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

লক্ষ্মীপুরের সাবেক এমপি মোশাররফ আর নেই

এখন কারা অনলাইনে আছে জানা যাবে হোয়াটসঅ্যাপে

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০

১১ বলে সুরিয়াভানশির ফিফটির বিশ্বরেকর্ড, ৬ রানের জন্য সেঞ্চুরি মিস

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে গুঁড়িয়ে নকআউটে জাপান

'চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন'

বাবা জীবনের প্রথম নায়ক ও এক বটবৃক্ষ