ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

পুশইনে ব্যর্থ হয়ে ২১ ঘণ্টা পর সেই ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আমার বার্তা অনলাইন:
২৫ জুন ২০২৬, ১০:৩৩

নওগাঁ সাপাহার সীমান্ত এলাকায় নারী পুরুষ এবং শিশুসহ ৯ জনকে পুশইনে ব্যর্থ হয়ে ফিরেয়ে নিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৪ জুন) রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা তাদেরকে ফিরিয়ে নেয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার উত্তর পাতাড়ি এলাকা দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। দীর্ঘ ২১ ঘণ্টা যাবৎ এই চেষ্টা অব্যাহত রাখে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে কড়া অবস্থান নেয় বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যদের এমন অবস্থানে প্রশংসা করেছেন স্থানীয়রা।

উত্তর পাতাড়ি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, আমরা পুশইনের সংবাদ পাওয়ার পর গ্রামের সবাই এখানে চলে আসি। বিজিবি সদস্যদের সঙ্গে আমরাও কড়া পাহারায় নিয়োজিত ছিলাম। বিজিবি সদস্যরা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তারা কোনোভাবেই তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়নি।

নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঢাকা পোস্টকে বলেন, খবর পাওয়ার পর ওই স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয় ও বিজিবি সদস্যরা কড়া পাহারায় নিয়োজিত ছিল। রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেন। এরপর রাতের আঁধারে তারা পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ভারতে ফিরিয়ে নিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। ভোরের আলো ফোটার পর ওই স্থানে আর কাউকে দেখা যাচ্ছে না। সীমান্তের ওই এলাকাতে বিজিবির টহল জোরদার রয়েছে।

আমার বার্তা /জেএইচ

মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৫ জুন)

মহেশখালীতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে আবারও ৭ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয়

ভুয়া পরিচয়ে ৩০ হাজার কোটি টাকার মনোরেল চুক্তি, বাতিলে বাধ্য হলো চসিক

চট্টগ্রাম নগরীতে প্রায় ৩০ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি: সংসদে সংস্কৃতিমন্ত্রী

মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ

মহেশখালীতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে: ইউএসজিএস

স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও সহায়তার আহ্বান বাংলাদেশের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ডোনাল্ড ট্রাম্প

বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫% কোটা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

ভুয়া পরিচয়ে ৩০ হাজার কোটি টাকার মনোরেল চুক্তি, বাতিলে বাধ্য হলো চসিক

দেশজুড়ে জরুরি অবস্থা জারি করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ভরিতে সোনার গহনার দাম কমলো আরও ২২১৬ টাকা

পাইলস কেন হয় ও তার চিকিৎসা 

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

এক্সোসোম থেরাপি (Exosome Therapy) চুল ও ত্বকের চিকিৎসায় একটি  নতুন দিগন্তের সূচনা