ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৫ জুন ২০২৬, ১২:২৪
আপডেট  : ২৫ জুন ২০২৬, ১২:৩৫

দেশে প্রায় ৮০ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। নতুন সিন্থেটিক ও সেমি-সিন্থেটিক মাদকের বিস্তারের কারণে মাদকদ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে মাদকাসক্তদের জন্য চিকিৎসা সেবা উন্নত ও সহজলভ্য করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরে দিবসটি উপলক্ষ্যে নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত জরিপে দেখা গেছে, দেশে বর্তমানে প্রায় ৮০ লাখ মানুষ মাদক ব্যবহার করছে। বিপুল সংখ্যক তরুণ মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, সরকারিভাবে পরিচালিত ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসহ তিনটি বিভাগীয় শহরে স্থাপিত নিরাময় কেন্দ্রের শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া ঢাকার কেন্দ্রীয় মাদক নিরাময় কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১৪৩ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে চিকিৎসার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে মাদকাসক্তদের সমাজের মূলধারায় পুনর্বাসন করা সম্ভব হবে।

তবে দেশে মাদকাসক্তদের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা এখনও পর্যাপ্ত নয় উল্লেখ করে তিনি বলেন, এ কারণে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর সেবার মানোন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশব্যাপী লাইসেন্সপ্রাপ্ত ৪০৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মধ্যে ৭৩টিকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। এর ফলে এসব প্রতিষ্ঠানের চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোকে সংশ্লিষ্ট বিধিমালা ও জাতীয় গাইডলাইন অনুসরণ করে পরিচালিত হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৬ জুন ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হবে। সকালে মৎস্য ভবন এলাকা থেকে মাদকবিরোধী র‌্যালি শুরু হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হবে।

এরপর সেখানে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের অভিজ্ঞতা বিনিময়, বার্ষিক মাদক প্রতিবেদন প্রকাশ এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া শুক্রবার জুমার নামাজের বিষয়টি বিবেচনায় রেখে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে বলে জানান তিনি।

আমার বার্তা /জেএইচ

দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ : টিআইবি

সরকারি সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে পাসপোর্ট অফিসকে চিহ্নিত করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে মাদকসংক্রান্ত প্রায় ৮০ হাজার মামলা বিচারাধীন থাকায় বিচারপ্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

২০২৫ সালে সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে

২০২৩ সালের তুলনায় গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালে দেশের বিভিন্ন সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া

দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি: সংসদে সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আইন ২০১০ এর তফসিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ : টিআইবি

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

২০২৫ সালে সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে

দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি: সংসদে সংস্কৃতিমন্ত্রী

মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ

মহেশখালীতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে: ইউএসজিএস

স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও সহায়তার আহ্বান বাংলাদেশের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ডোনাল্ড ট্রাম্প

বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫% কোটা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

ভুয়া পরিচয়ে ৩০ হাজার কোটি টাকার মনোরেল চুক্তি, বাতিলে বাধ্য হলো চসিক

দেশজুড়ে জরুরি অবস্থা জারি করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট