ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ফ্যাসিস্ট হামিদ শক্তির বিরুদ্ধে ফাইট করে গেছে জাহাঙ্গীর: ফজলুর রহমান

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১৬:২৬

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের হত্যাকাণ্ড নিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আজকে বলতে পারি আমার সন্তান, সে আমার সন্তানের মতো ছিল। সে একজন হতভাগা রাজনৈতিক কর্মী, নেতা। মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি ছিল। জীবন-যৌবন সবকিছু রাজনীতির জন্য দিয়েছে। গত ১৫ বছর হাসিনা স্বৈরাচারী সরকার এবং এলাকার সেই ফ্যাসিস্ট হামিদ, আব্দুল হামিদ শক্তির বিরুদ্ধে সে টোটাল ফাইট করে গিয়েছে। একদিনের জন্য মাথা নত করে নাই।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, সেই জাহাঙ্গীর, যে জাহাঙ্গীর অনেকেই চলে গিয়েছিল কিন্তু মিঠামইন সদরে থেকেও সে মাথা উঁচু করে শহীদ জিয়ার রাজনীতি, তারেক জিয়ার নেতৃত্ব, খালেদা জিয়ার নেতৃত্বকে মেনে রাজনীতি করেছে। একটা পর্যায়ে কেন জানি সে একটা ষড়যন্ত্রের শিকার হয়ে গেল। কথাটা আমি কেন্দ্রকে বললাম যে সে হলো ষড়যন্ত্রের শিকার। সে কোনো কোনো ধরনের অন্যায় করে নাই, গাছ সে কাটে নাই। এটা ভিন্ন বিষয়, এটা দেখা যাবে মামলা এবং আদালতে।

তিনি আরও বলেন, কিন্তু আজকে, আমি বলছি সেই জাহাঙ্গীর সর্বক্ষণ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত দলের কাজ করতো, আমার সঙ্গে কাজ করতো। আজকে মিঠামইন থানার ঢাকিতে আমার ডাকাত বিরোধী, ডাকাতি বিরোধী একটা প্রতিরোধ সমাবেশ ছিল। সেখানে জাহাঙ্গীরের সভাপতিত্ব করার কথা ছিল। সেই অবস্থায় আমিও আজকে মিঠামইনেই যাওয়ার কথা ছিল ঢাকিতেও। কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছে। ষড়যন্ত্র করে, আমি ভাবতেই পারি না, এটা আমার ভাবনার অধিক যে কিভাবে হাওর অঞ্চলের মত একটা শান্ত এলাকাতে, এক নির্জন, নিভৃত এলাকায়—যে হাওর অঞ্চলকে বলা হয় শান্তির নীড়, সেইখানে ঢাকা থেকে এসে একদল লোক তাকে কীভাবে হত্যা করল?

ফজলুর রহমান আরও বলেন, যদিও আজকে আমি শান্ত মনে বলবো না, আমি আমার অশান্ত মনেই বলছি, আমি একটা ব্যাপারে পুলিশকে ধন্যবাদ দিব— এদেরকে ধরতে তারা সমর্থ হয়েছে। এখন পুলিশ এবং আসামি বা অপরাধীদের বক্তব্য এবং তাদের কর্মকাণ্ড এবং তাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে বুঝা যাবে কারা হত্যা করেছে, কারা হত্যার পেছনে ছিল, কারা হত্যাকাণ্ডে মদদ দিয়েছে। এই কথাটা আমাকে দিয়ে আপনারা বলাতে পারবেন না। কারণ আমি তো জানি না কে তাকে হত্যা করেছে।

তিনি বলেন, আমি বলবো নিরপেক্ষ তদন্ত হোক। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক জাহাঙ্গীরের হত্যাকাণ্ডের পেছনে কারা। তবে একটা কথা আমি বলতে চাই আপনাকে, যত রাষ্ট্রপতি বলেন, ভগ্নিপতি বলেন, অমুক-তমুক যাই বলেন, জাহাঙ্গীরের মতো একটা ছেলে মিঠামইনে আর জন্মগ্রহণ করবে বলে আমার মনে হয় না, তার মতো একটা সাহসী ছেলে। তার জন্য আমি কালকে সারারাত ঘুমাতে পারি নাই। আমার হৃদয়ের কান্না কোনো দিন শেষ হবে না। তারপরও আমি বলতে চাই দেশের মানুষের কাছে, আমার দলের কাছে, আমি বলতে চাই আপনারা জিনিসটা ভালো করে লক্ষ্য করুন। যাতে জাহাঙ্গীরের এই নির্মম এবং নিষ্ঠুর এবং এই চক্রান্তমূলক এবং ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডের বিচার হয়। যারা এর পেছনে আছে তাদেরকেই ধরেন, এটাই হলো আমার কথা।

এর আগে বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক পৌনে ১০টায় মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহাঙ্গীর ও তার সঙ্গী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

আমার বার্তা/এমই

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহ প্রায়

পরিচ্ছন্ন নগর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের সচেতনতা, দায়িত্ববোধ

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ভারতীয় ৯ নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৫ জুলাই)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

ভারতের ককরোচ পার্টি কি পুরোদমে রাজনীতিতে নামছে? মুখ খুললেন নেতারা

কাদেরসহ শীর্ষ ৭ নেতার মামলায় সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার

দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দোন্নারুমার বিয়েতেও নজর কাড়লেন হালান্ড, তুললেন ‘ভাইকিং’ ঝড়

গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস, শতাধিক মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

সরকারি তৎপরতা অব্যাহত, কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়