ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৬, ১১:১৩

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ শিশু একাডেমিতে এটিএন নিউজ আয়োজিত ‘পাওয়ার প্যারেন্টস ২০২৬’-এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে যে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, সে লক্ষ্যে সব মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল স্থাপন করা হবে। এসক স্কুলে যেসব শিক্ষক শিক্ষকতা করবেন তাদের বিশেষভাবে প্রশিক্ষণের জন্য বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, এছাড়া সাভারের ১২ একর জায়গার ওপর অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ চলছে, যেখানে এসব শিশুর জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও খেলাধুলার ব্যবস্থা থাকবে।

প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে অনুদান দিলে ট্যাক্স রিবেট পাওয়া যায় বলে সবাইকে স্মরণ করিয়ে দেন সমাজকল্যাণমন্ত্রী এবং সবাইকে এসব শিশুর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ৬ শিশুর অভিভাবক এবং এসব শিশুকে নিয়ে ভালো কাজ করা একটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তা, কলাকুশলী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকরা।

কাদেরসহ শীর্ষ ৭ নেতার মামলায় সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ

দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায়

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) সেনাবাহিনী

সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আরও কার্যকর ও গতিশীল করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

ভারতের ককরোচ পার্টি কি পুরোদমে রাজনীতিতে নামছে? মুখ খুললেন নেতারা

কাদেরসহ শীর্ষ ৭ নেতার মামলায় সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার

দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দোন্নারুমার বিয়েতেও নজর কাড়লেন হালান্ড, তুললেন ‘ভাইকিং’ ঝড়

গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস, শতাধিক মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

সরকারি তৎপরতা অব্যাহত, কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কুরআন বিতরণ