ই-পেপার বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কামরাঙ্গীরচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

​শান্ত ইসলাম দিপু
০৭ অক্টোবর ২০২৬, ১৬:১৩

​পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র ও অপচেষ্টার প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীরচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কামরাঙ্গীরচর থানা বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ বলেন, "জনগণের অধিকার হরণ করতে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের সচেতন জনগণ তাদের এই অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেবে না।"

​কামরাঙ্গীরচর থানা বিএনপির আহ্বায়ক এবং ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

​সভাপতির বক্তব্যে হাজী মোহাম্মদ নাঈম বলেন, "কামরাঙ্গীরচরের মাটি সন্ত্রাসের স্থান হতে পারে না। যেকোনো মূল্যে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।"

​মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আওলাদ হোসেন বাশার, যুগ্ম আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, আফতাব উদ্দীন, নজরুল ইসলাম ও উসমান গনি। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন, সাবেক যুবনেতা সাঈদ হোসেন মিন্টু এবং শফিউদ্দিন সেন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সিএমপির সোয়াট সদস্যদের প্রশিক্ষণ শেষ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ প্রতিক্রিয়া ইউনিটের (এসআরইউ) উদ্যোগে প্রাথমিকভাবে নির্বাচিত বিশেষ অস্ত্র ও কৌশলগত

সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম

কক্সবাজারের সেন্টমার্টিনে খতনা করানোর পর ইনফেকশন ও রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়া শিশুদের চিকিৎসাসেবা দিতে টেকনাফ

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

রাজধানীর তাঁতীবাজারের ব্যস্ত সড়ক। যানজটে ধীরগতিতে চলছে নীল রঙের একটি প্রিজন ভ্যান। ঘড়ির কাঁটায় তখন

চবিতে  শিবিরের বিক্ষোভ ছাত্রদলের বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের টেন্ডারবাজি ও ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কামরাঙ্গীরচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকায় ‘দ্য গ্রেট টুনা গালা’-য় মালদ্বীপের টেকসই মৎস্যচাষ, রন্ধনশৈলী ও পর্যটন শিল্পের প্রদর্শনী

সিএমপির সোয়াট সদস্যদের প্রশিক্ষণ শেষ

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন

উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের বড় দায়িত্ব

চবিতে  শিবিরের বিক্ষোভ ছাত্রদলের বিরুদ্ধে

পচনশীল পণ্য ই-নিলামে বিক্রির নির্দেশ চট্টগ্রাম কাস্টমসের

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

এডিসের প্রজননস্থল ধ্বংস করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: মেয়র শাহাদাত

চাক্তাইয়ে লাইসেন্স ছাড়াই সার মজুত, দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

জেবিসিসিসিআই-এর ২১তম এজিএম অনুষ্ঠিত

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ চলাচল

বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক