ই-পেপার শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

৫ বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই আর নেই

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৬, ১০:৪২

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও ৫ বারের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আব্দুল হাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি রয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। পরে মুন্সিগঞ্জে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন মুন্সিগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন।

১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয়।

১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন আব্দুল হাই। পরের বছর ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে আরও চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’

যমুনায় অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান, ৩৩ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে উপজেলার যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণ বিরোধী

ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা শুরু ১২ নভেম্বর

এবারও হচ্ছে ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা আয়োজন করতে যাচ্ছে সীরাতকেন্দ্র। ১২-২১ নভেম্বর ১০ দিনব্যাপী এ

হুমকি থেকে পদোন্নতি: বিসিএস ক্যাডারদের ডিঙিয়ে রেলওয়ের ‘শেখ ফরিদ’ সিন্ডিকেটের অবিশ্বাস্য উত্থান

শাস্তির বদলে পুরস্কার! সরকারি চাকরি বিধিমালার সমস্ত রীতিনীতি বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে (সিআরবি)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ ইয়ারপোর্টে হামলায় ১৭ জন নিহত, আহত ৩৩৩ : সৌদি

ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট

গুলশানে দুই দিনব্যাপী সুগন্ধিমেলা শুক্রবার শুরু 

বিজেপিকে ঠেকাতে উত্তর প্রদেশে জোটের প্রস্তাব ওআইসির

নওমুসলিমের মুসলিম কোটা বাতিল করলো ভারত

নেহা বোরার ‘বাংলাদেশের আন্দোলন পথ দেখিয়েছে’ ভিডিও নিয়ে বিজেপির বয়ান

বুরকিনা ফাসোতে সুন্দরী প্রতিযোগিতা বন্ধ 

রাগের মাথায় সুন্নাহ পরিপালন

আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি

শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান

মনের দশ রোগ নিরাময় ও ইসলাম

খাদ্য মানুষের জন্য অধিকার অনুগ্রহ নয়

আজকের উদ্ভাবন আগামীর পুষ্টি

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে

যুক্তরাষ্ট্রের দূতাবাসগু‌লোর মধ্যে ঢাকার ফেসবুক পেজ‌টি সবচেয়ে বড়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন: রাষ্ট্রদূত

বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে: অর্থমন্ত্রী

গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

দুর্গাপূজা নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি