ই-পেপার বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যমুনায় অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান, ৩৩ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নাজমুল হাসান
১৪ অক্টোবর ২০২৬, ১৮:৩৮

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে উপজেলার যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ৯৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩৩ লাখ ২৫ হাজার টাকা। জব্দকৃত ১৫ কেজি মাছ স্থানীয় এতিমখানায় দিয়ে দেয়া হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শিবালয় উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী। সহযোগিতা করেন পাটুরিয়া নৌ-থানা পুলিশ বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যবৃন্দ। এ সময় মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানকালে ৯৫ হাজার মিটার কারেন্ট জাল (যার আনুমানিক মূল্য ৩৩ লাখ ২৫ হাজার) জাল, ২ জন অবৈধ মৎস্য আহরণকারীকে এবং ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জন অবৈধ মৎস্য আহরণকারীকে ১৭ দিনের জেল প্রদান করা হয়। জব্দকৃত অবৈধ জাল নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় ১টি এতিমখানায় ও উপস্থিত দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে বিলিয়ে দেওয়া হয়।

শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রাণী নিয়োগী বলেন, মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা শুরু ১২ নভেম্বর

এবারও হচ্ছে ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা আয়োজন করতে যাচ্ছে সীরাতকেন্দ্র। ১২-২১ নভেম্বর ১০ দিনব্যাপী এ

হুমকি থেকে পদোন্নতি: বিসিএস ক্যাডারদের ডিঙিয়ে রেলওয়ের ‘শেখ ফরিদ’ সিন্ডিকেটের অবিশ্বাস্য উত্থান

শাস্তির বদলে পুরস্কার! সরকারি চাকরি বিধিমালার সমস্ত রীতিনীতি বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে (সিআরবি)

জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তর ও

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রিমান্ড শেষে আয়াস ও রিমি কারাগারে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৬ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড 

বিহারে গঙ্গা নদীতে নৌকা উল্টে ১৩ শিশুর মৃত্যু

‘বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে’, আন্দোলন নিয়ে নেহা বোরা

সালাতের মাসআলা

কিশোর গ্যাংয়ের উৎপাতে ভবিষ্যৎ অন্ধকারে 

যমুনায় অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান, ৩৩ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা শুরু ১২ নভেম্বর

হুমকি থেকে পদোন্নতি: বিসিএস ক্যাডারদের ডিঙিয়ে রেলওয়ের ‘শেখ ফরিদ’ সিন্ডিকেটের অবিশ্বাস্য উত্থান

ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি সঙ্কট ও বিশ্ব অর্থনীতি

জঙ্গল সলিমপুরে আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ

হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

কৈশোরকালীন স্বাস্থ্যসেবাকে ট্যাবুমুক্ত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ই-বর্জ্য ব্যবস্থাপনায় নেই প্রয়োজনীয় তথ্যভান্ডার: ড. ইফতেখারুজ্জামান

১৫ তরুণ পাচ্ছেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, অনুদান পাচ্ছে ৪৩২ সংগঠন

মজুরি বাড়ানোর দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: সানাউল্লাহ

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র: তিতুমীর