ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১২:২১

ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, জ্বালানি সংকট ও ব্যবসায়িক অনিশ্চয়তায় দেশের রেস্তোরাঁ খাতের সংকট নিরসনে এলপিজি সংকট সমাধান, লাইনের গ্যাস সংযোগ পুনরায় চালু, ভ্যাট-ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

রোববার (১০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বক্তব্যে সংগঠনের মহাসচিব ইমরান হাসান বলেন, করোনাকালের দীর্ঘ সংকট ও পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণ ও ব্যবসায়ীদের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হতাশ হতে হয়েছে সবাইকে। কারণ ওই সময়ে নতুন কোনো বিনিয়োগ হয়নি, উল্টো শত শত ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, যাতে কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। এতে অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচো সংঘাত বৈশ্বিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি খাতে। জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে উৎপাদন ব্যয় বেড়ে গেছে, যা বাজার ব্যবস্থাকে আরও দুর্বল করেছে।

তিনি আরও বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর সরাসরি ও মারাত্মক প্রভাব পড়ছে দেশের রেস্তোঁরা খাতে। ক্রমবর্ধমান খরচ, কমে যাওয়া ক্রেতা উপস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে রেস্তোরাঁ সেক্টর আজ এক গভীর সংকটময় সময় অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে, জনগণের রায়ে নির্বাচিত নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, রেস্তোরাঁ সেক্টরকে টিকিয়ে রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে উত্থাপিত ১০ দাবি হলো-

১. রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের দ্রুত বাস্তবায়ন।

২. আগামী অর্থবছরের বাজেটে ভ্যাট ও ট্যাক্সের হার সহনীয় মাত্রায় রেখে এর পরিধি বাড়ানো।

৩. এলপিজি সংকটের দ্রুত সমাধান এবং লাইনের গ্যাসের নতুন সংযোগ পুনরায় চালু করা।

৪. বিভিন্ন দপ্তরের অভিযানের নামে রেস্তোরাঁ মালিকদের হয়রানি বন্ধসহ অভিযান পরিচালনায় ব্যবসায়ি প্রতিনিধির অন্তর্ভুক্তি করা।

৫. রেস্তোরাঁ সেক্টরে রাজউক, কলকারখানা, ফায়ার ও পরিবেশসহ সব অধিদপ্তরের হয়রানি বন্ধ করা।

৬. রেস্তোরাঁ সেক্টরে কর্পোরেট আগ্রাসন বন্ধ করা।

৭. রেস্তোরাঁ সেক্টরকে শিল্প ঘোষণার বাস্তবায়ন।

৮. ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নবায়ন ও ইস্যু পুনরায় চালু করা।

৯. রেস্তোরাঁ সেক্টরে ট্রেড ইউনিয়নের নামে মালিকদের জিম্মি, হয়রানি, চাঁদাবাজি সহ সকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করা।

১০. গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া।

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

পাল্টা শুল্কের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি ব্যাপকভাবে কমেছে। দেশটিতে বাংলাদেশের রপ্তানিও উল্লেখযোগ্য

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা মূলধারার অর্থনীতির বাইরে আছে, তাদেরকে অর্থনীতির মূলধারায় নিয়ে

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

জ্বালানি সংকটের স্থায়ী সমাধান ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই খাতকে মুনাফাভোগী নয়, বরং সেবাখাত

সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড

এক সময় ক্রেডিট কার্ড ছিল কেবল উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণির ব্যবহৃত একটি আর্থিক পণ্য। ব্যাংকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ডিএনসিসির

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ

ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

প্রাথমিকের ১৪৩৮৪ শিক্ষক প্রার্থীর কার্যক্রম পুলিশী তদন্তের নির্দেশ

পুলিশ সদস্যদের কল্যাণে বিশেষ নীতিমালার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি ও ওভারটাইম ভাতা চাইলেন পুলিশ সদস্যরা

সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল

মালয়েশিয়ায় পৃথক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

ঢাকায় রাশিয়ার ৮১তম বিজয় বার্ষিকী উদযাপিত

মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করছে সরকার : রিজভী

আপিল বিভাগেও বহাল আইভীর জামিন, মুক্তিতে আর বাধা নেই

যুদ্ধের মধ্যে সৌদি তেল কোম্পানির ৩২ বিলিয়ন ডলারের বাম্পার লাভ

তামাক কর বাড়িয়ে একক মূল্যস্তর নির্ধারণের দাবি

মা দিবসে বাকৃবি শিক্ষার্থীদের আবেগে মায়ের ভালোবাসার গল্প

মাকে না বলা যতো কথা

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে