ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

প্রাথমিক শিক্ষায় মানোন্নয়নে সহায়তাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ

আমার বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬, ১২:৩৪

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। কোমলমতি শিশু শিক্ষার্থীদের শিখন অগ্রগতি আরও কার্যকরভাবে নিরূপণের লক্ষ্যে ‘ধারাবাহিক মূল্যায়ন’-এর পাশাপাশি ‘সামষ্টিক মূল্যায়ন’ বা লিখিত পরীক্ষা পদ্ধতি চালুর পরিকল্পনা করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পদ্ধতি বাস্তবায়নের চিন্তাভাবনা চলছে।

এই উদ্যোগের অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ‘মূল্যায়ন পদ্ধতি, ২০২৬’-এর একটি খসড়া অংশীজনদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে। সম্প্রতি খসড়াটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিদ্যালয়) রেবেকা সুলতানা জানান, প্রাথমিক শিক্ষার জন্য প্রণীত এই নতুন মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার লক্ষ্যে আগামী ১৩ জানুয়ারি মঙ্গলবার একটি বিশেষ পর্যালোচনা সভা ডাকা হয়েছে। সভাটি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও সচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। সেখানে চলতি বছর থেকেই নতুন এই মূল্যায়ন পদ্ধতি কার্যকর করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, নতুন কোনো পদ্ধতি কার্যকর করার আগে সর্বোচ্চ গুরুত্ব ও বিবেচনা নিয়ে বিষয়টি পর্যালোচনা করা হবে।

খসড়া প্রস্তাবনা অনুযায়ী, প্রাথমিক স্তরে প্রতি শিক্ষাবর্ষে তিনটি প্রান্তিকে (টার্ম) শিক্ষার্থীদের মূল্যায়ন সম্পন্ন হবে। পাঠ্যপুস্তকের কাজ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং নিয়মিত ক্লাস টেস্টের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। পাশাপাশি লিখিত পরীক্ষার পাশাপাশি পারফরমেন্স মূল্যায়নের অংশ হিসেবে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হবে।

জানা গেছে, নতুন মূল্যায়ন পদ্ধতিতে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হতে শিক্ষার্থীদের ন্যূনতম ৮৫ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে গড়ে অন্তত ৪০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

ফলাফল প্রকাশ করা হবে চারটি গ্রেডে— ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’। এর মধ্যে ‘ক’ মানে অতি উত্তম, ‘খ’ উত্তম, ‘গ’ সন্তোষজনক এবং ‘ঘ’ সহায়তা প্রয়োজন। যেসব শিক্ষার্থী শূন্য থেকে ৩৯ নম্বর পাবে, তারা ‘ঘ’ গ্রেডে পড়বে। এসব শিক্ষার্থীর মানোন্নয়নে বিশেষ সহায়তার প্রয়োজন রয়েছে বলে বিবেচিত হবে।

আমার বার্তা/জেএইচ

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, শিক্ষা কেবল চাকরির প্রস্তুতির একটি মাধ্যম নয় বরং

৫০তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ, পাস ১২৩৮৫

৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন।

অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি

রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি

৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে ক্যাডার নিয়োগে সুপারিশ

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে এক হাজার ৪৫৭ জনকে ক্যাডার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে বাড়েনি কিছুই

আগামী সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে