ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
২৭ এপ্রিল ২০২৬, ১৮:০৭

উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক ও মালয়েশিয়া। সোমবার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতে দেশ দুটির প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানায়। বৈঠকে উচ্চশিক্ষার মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ এবং যৌথ কার্যক্রম বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রথমে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় রাষ্ট্রদূত বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘শিক্ষা, ব্যবসা ও অন্যান্য খাতে দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক বিদ্যমান রয়েছে।’ পাশাপাশি বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথা জানান তিনি।

সাক্ষাতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, ‘বাংলাদেশ সরকার শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুই দেশের সমন্বিত কার্যক্রম জোরদার হলে শিক্ষার মান আরও উন্নত হবে। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে।’

মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরে শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এই বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার উন্নয়নে মালয়েশিয়া বিশ্বব্যাপী সাফল্য অর্জন করেছে। তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের শিক্ষা খাতে কাজে লাগানোর সুযোগ রয়েছে। এতে দেশের উচ্চশিক্ষার মান আরও উন্নত হবে।’

বৈঠকে, শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়ার হাইকমিশনার, দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আমার বার্তা/এমই

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জুলাই

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ ২৭

শিক্ষা-প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও দীর্ঘদিন নিয়োগ ও পদায়ন না
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি, বিক্রি করি না: শামা ওবায়েদ

প্রতি এক হাজার কিলোমিটার সড়কে বছরে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের