ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

আমার বার্তা অনলাইন:
২৯ এপ্রিল ২০২৬, ১৬:১০
আপডেট  : ২৯ এপ্রিল ২০২৬, ১৬:৩৮

জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল। ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ট্রেজারি বেঞ্চ থেকে ১২ জন এবং বিরোধীদল থেকে ৫ জনের নাম আহ্বান করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) সংসদে দ্বিতীয় সেশনের শুরুতেই আইনমন্ত্রী আসাদুজ্জামান ফ্লোর নিয়ে এ প্রস্তাব উত্থাপন করেন মন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

আইনমন্ত্রী প্রচলিত সাংবিধানিক চর্চাকে বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সংবিধান সংশোধনকল্পে একটি সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। তিনি জানান, রুল ২৬৬ অনুযায়ী ইতোমধ্যে ১২ সদস্যের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টিসহ স্বতন্ত্র সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, এই তালিকায় বর্তমানে বিএনপি থেকে সাতজন এবং অন্যান্য দল থেকে পাঁচজন সদস্য রয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকে আরও পাঁচজন সদস্যের নাম আহ্বান করে তিনি বলেন, আগামীকালই যদি এই তালিকা পূর্ণাঙ্গ করা যায়, তবে ‘জুলাই সনদ’ ও জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে দ্রুত সংবিধান সংশোধনের কাজ শুরু করা সম্ভব হবে।

স্পিকার এ সময় বিরোধী দলীয় নেতার দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকার ও বিরোধী দল মিলিয়ে মোট ১৭ সদস্যের এই বিশেষ কমিটি গঠনের প্রক্রিয়াটি এগিয়ে নিতে বিরোধী দলের পক্ষ থেকে দ্রুত নামের তালিকা প্রদান করা প্রয়োজন।

এর জবাবে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিষয়টি নিয়ে চিফ হুইপের সাথে আমার প্রাথমিক আলোচনা হয়েছে। তবে বর্তমান প্রস্তাবের ক্ষেত্রে একটি গভীর নীতিগত ও ধারণাগত পার্থক্য বিদ্যমান। সরকার যেখানে 'সংশোধন' বা এমেন্ডমেন্টের কথা বলছে, বিরোধী দল সেখানে পূর্ণাঙ্গ 'সংস্কার' বা রিফর্মের দাবি রাখছে। এই মৌলিক পার্থক্যের কারণে বর্তমান অধিবেশনে কোনো তালিকা বা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে দলের অভ্যন্তরে আরও আলোচনার পর এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

শেষে আইনমন্ত্রী বিরোধী দলীয় নেতার এই অবস্থানকে ইতিবাচকভাবে গ্রহণ করে বলেন, এতে সরকারের কোনো আপত্তি নেই। 'জুলাই সনদ' এর আলোকে সংবিধান সংশোধনের পথে সঠিক ও সুচিন্তিতভাবে এগিয়ে যাওয়ার স্বার্থে সরকার প্রয়োজনে পরবর্তী সংসদ অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে আগ্রহী। এতে কাজের ধারাবাহিকতা ও স্বচ্ছতা বজায় থাকবে বলেও জানান তিনি।

আমার বার্তা/এমই

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে। বুধবার (২৯

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সার আমদানির নতুন গন্তব্য বেলারুশ হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৯

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

নতুন ভোটার হওয়া বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের ক্ষেত্রে কেউ মাধ্যমিক পাশ করে থাকলে তার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় সংসদকে জানিয়েছেন, ১১ দলীয় জোটের সাম্প্রতিক লিফলেটে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি, বিক্রি করি না: শামা ওবায়েদ

প্রতি এক হাজার কিলোমিটার সড়কে বছরে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের