ই-পেপার সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

ভিকারুননিসায় পাসের হার ৯৭.৯৭%, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৫ জন

শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৬, ১৩:২৩

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৯৭ শতাংশে। জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ১১৫ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটি থেকে এ বছর ২ হাজার ১২৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২ হাজার ৭৩ জন উত্তীর্ণ হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল হাতে পেয়ে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

ফল প্রকাশের খবর পেতেই প্রতিষ্ঠান প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মোবাইল ফোনে ফলাফল দেখার পাশাপাশি সহপাঠীদের সঙ্গে ফলাফল নিয়ে আলোচনা করতে দেখা যায় তাদের। কাঙ্ক্ষিত ফল পেয়ে অনেকেই একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন।

বিশেষ করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, কেউ বাবা-মায়ের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন। আবার কেউ দীর্ঘদিনের অপেক্ষার পর ফল হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, ফলাফল নিয়ে অনেক চিন্তায় ছিলাম। ফল হাতে পাওয়ার পর মনে হচ্ছে এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে। বাবা-মা ও শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ।

আরেক শিক্ষার্থী বলেন, প্রত্যাশা অনুযায়ী ফল পেয়েছি। এখন সামনে আরও ভালোভাবে পড়াশোনা করতে চাই। আজকের দিনটি আমার জীবনের স্মরণীয় একটি দিন হয়ে থাকবে।

সন্তানের পরীক্ষার ফল জানতে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আসা এক অভিভাবক বলেন, ফলাফল নিয়ে আমাদেরও অনেক দুশ্চিন্তা ছিল। ফল হাতে পাওয়ার পর সেই দুশ্চিন্তা কেটে গেছে। সন্তানের এ সাফল্যে আমরা খুবই আনন্দিত।

শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা রয়েছে। ফলাফলের এ অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা করেন তারা।

এসএসসি-সমমান পরীক্ষার ফরম পূরণ করেও পরীক্ষা দেননি ৩৮ হাজার শিক্ষার্থী

এবারের এসএসসি-সমমান পরীক্ষার সব আনুষ্ঠানিকতা শেষ করলেও শেষ পর্যন্ত কেন্দ্রেই পা রাখেননি ৩৮ হাজার শিক্ষার্থী।

এসএসসিতে মানবিকের প্রতি ১০০ জনে ৫১ জনই ফেল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। এবার

পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এগিয়ে ছাত্রীরা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা। এবার

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেলো ৬ হাজার ১৭৬ জন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মাদরাসা বোর্ডের অধীন দাখিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যাকারীদের ফিরিয়ে দিতে ভারতের প্রতি অনুরোধ

এবার সম্মিলিত ইসলামীর কাছে তুলে দেওয়া হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

জামালপুরে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে রাষ্ট্রপতি পদে অলি আহমদই বিজয়ী হতেন: হামিদুর রহমান

এসএসসি-সমমান পরীক্ষার ফরম পূরণ করেও পরীক্ষা দেননি ৩৮ হাজার শিক্ষার্থী

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

ভিকারুননিসায় পাসের হার ৯৭.৯৭%, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৫ জন

৩ মাস পর প্রথম জেলা সফরে বেরিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে মমতা

আসিয়ান ঢাকা কমিটি গলফ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত 

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে পাস করেননি কেউ

ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব

মাসিক রাষ্ট্রীয় সম্মানীর জন্য যেভাবে নির্বাচিত হবে ৮২ হাজার ৬৫৬ মসজিদ

জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন কাদের

এসএসসিতে মানবিকের প্রতি ১০০ জনে ৫১ জনই ফেল

সৌদিতে আগুনে ২ সন্তান হারিয়ে দিশেহারা পরিবার

হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট, ছবি-ভিডিও ফিরে পাবেন যেভাবে

চুলের আগা ফেটে যাচ্ছে? যে ভুলগুলো করা যাবে না

পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এগিয়ে ছাত্রীরা

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির