ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

সালমান শাহ হত্যা মামলায় আসামিদের সম্পত্তি জব্দের আবেদন

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৬, ১৫:৪০

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে শুনানি হয়েছে। শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণের বিষয়ে বিচারকের আদেশের অপেক্ষায় রয়েছে মামলাটি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলাটির শুনানি হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ, সংশ্লিষ্ট আদালত সূত্র ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে এই তথ্য জানা গেছে।

তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় এই বিষয়ে পরবর্তী তারিখ নির্ধারণে আদালত আদেশ সংরক্ষণ করেন।

শুনানিকালে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ফারুক আদালতের কাছে মামলার সব আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের আবেদন করেন।

তিনি আদালতকে জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিদের সম্পত্তি জব্দ করা জরুরি।

এদিকে রাষ্ট্রপক্ষ জানায়, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রতিবেদন দাখিলের জন্য সময় প্রয়োজন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে নতুন তারিখ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী আদেশে জানাবেন বলে উল্লেখ করেন।

জানা গেছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় মারা যান চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন)। দীর্ঘ ২৯ বছর পর গত বছরের ২১ অক্টোবর তার মা নীলা চৌধুরীর পক্ষে ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। অতীতে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত, র‍্যাব ও পিবিআইয়ের একাধিক তদন্তে হত্যার অভিযোগ প্রমাণিত না হলেও পরিবার বারবার নারাজি দিয়ে পুনঃতদন্তের দাবি জানিয়ে আসছে।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আদালতের পরবর্তী আদেশে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ এবং আসামিদের সম্পত্তি জব্দের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

আমার বার্তা/এল/এমই

আবারও শাকিব খানের নায়িকা সাবিলা নূর

আবারও সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের নায়িকা হিসাবে। ‘রকস্টার’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে

রটারড্যামে মনে হচ্ছিল উৎসবটা আমাদেরই: বাঁধন

নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয়জয়কার। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি এই আসরে

শাকিব ভাইয়া অনেক প্রফেশনাল একজন আর্টিস্ট

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। দীর্ঘদিন

ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, অন্য তারকাদের কে কোথাকার ভোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটের দিন ঘিরে দেশের শোবিজ অঙ্গনেও চলছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ের আত্মবিশ্বাসে ফুটবল ও ধানের শীষ সমর্থকরা

ভোটের লড়াইয়ে ২০২৮ প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫০ শতাংশ: ইসি সানাউল্লাহ

নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেয়ার আহ্বান ড. ইউনূসের

দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: প্রধান উপদেষ্টা

জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি

ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন: বাণিজ্য উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা

তিন মাস নেগোসিয়েশনেও আমাদের স্বার্থ রক্ষা হচ্ছে না: নৌ উপদেষ্টা

আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তিকে স্বাগত জানালো বিজিএমইএ

শপথ নিয়েও রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন আনিসুল হক: চিফ প্রসিকিউটর

বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার: ইসি সানাউল্লাহ

প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব, দেড় বছরে বাড়েনি কিছুই

আগামী সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে