ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ

আমার বার্তা অনলাইন:
০৩ মার্চ ২০২৬, ১৯:০১
অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈ। ছবি- সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং চলাকালে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

এই নাটকে তিশার সহশিল্পী অভিনেত্রী সামিয়া অথৈ মঙ্গলবার (৩ মার্চ) ভিডিও-বার্তার মাধ্যমে গুরুতর অভিযোগটি সামনে আনেন। ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন তরুণ এই অভিনেত্রী।

সামিয়ার অভিযোগ অনুযায়ী, মানিকগঞ্জে দৃশ্য ধারণের সময় অভিনেত্রী সামিয়া অথৈকে সজোরে চড় ও খামচি দিয়ে আহত করেন তিশা!

নাটকটিতে তানজিন তিশা ও সামিয়া অথৈ ছাড়াও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, মোমেনা, মীর রাব্বী প্রমুখ।

জানা গেছে, ঘটনার সূত্রপাত একটি উপহারকে কেন্দ্র করে। তানজিন তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ২ মার্চ ঢাকা থেকে একটি উপহার নিয়ে শুটিং স্পটে যান সামিয়া অথৈ। সামিয়া জানান, তিশা সেই উপহার গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং অসৌজন্যমূলক আচরণ করেন। এতে অথৈ বিব্রত হয়ে নীরব থাকেন।

মূল ঘটনা ঘটে গতকাল অথৈয়ের প্রথম দৃশ্যের শুটিংয়ের সময়। অভিযোগ অনুযায়ী, দৃশ্য ধারণ চলাকালে তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে ইচ্ছাকৃতভাবে অথৈকে খামচি দেন, এতে তার হাত ছুলে রক্ত বের হয়। ঘটনাটি উপস্থিত সবার সামনে ঘটে। অথৈ দাবি করেছেন, অপমানজনক ও যন্ত্রণাদায়ক পরিস্থিতি সত্ত্বেও তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেননি।

শুটিং মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন শহিদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু। অপ্রত্যাশিত ঘটনায় সেলিম বিস্ময় প্রকাশ করে অথৈয়ের কাছে জানতে চান, তিশা কেন এমন আচরণ করলেন এবং তাদের মাঝে আগে থেকে কোনও ঝামেলা ছিল কি না। তখন অথৈ জ্যেষ্ঠ এই অভিনেতার কাছে তিশার অতীত একটি হুমকির কথা শেয়ার করেন।

অথৈ জানান, এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করার সময় তানজিন তিশা তাকে ফোন করে হুমকি দেন। শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও কয়েকজনকে ফারহানের সঙ্গে কাজ না করার জন্য সতর্ক করেন। কারণ জানতে চাইলে তিশা নাকি দাবি করেন, ফারহান তার ‘জামাই’! ঘটনার পর অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং পরে তার সঙ্গে আর কাজ করেননি।

এদিকে শুটিংয়ের শেষ দৃশ্যতেও তানজিন তিশা ঘটান অপ্রীতিকর ঘটনা। সামিয়া জানান, আজ (৩ মার্চ) শেষ দৃশ্যে শুটিং চলাকালে তানজিন তিশা সামিয়া অথৈয়ের চোখে-মুখে প্রহার করেছেন। এতে সামিয়ার চোখ-মুখ ফুলে যায়। এবং ‘গালাগালি’ করেছেন বলেও অভিযোগ তোলেন।

অথৈয়ের অভিযোগ, মুশফিক ফারহান নিয়ে পুরনো ক্ষোভ থেকেই শুটিংয়ের সুযোগ নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়েছে।

এ বিষয়ে তানজিন তিশার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে সামিয়া অথৈ জানান, তিনি এই ঘটনার বিচার চেয়ে অভিনয়শিল্পী সংঘে আনুষ্ঠানিকভাবে জানাবেন।

আমার বার্তা/এমই

৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

জীবনের চার দশক পেরিয়েছেন নন্দিত অইনেত্রী কুসুম শিকদার। অথচ দেখে বোঝার উপায় নেই! কিন্তু তার

বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। জানা গেছে, মা অসুস্থ থাকায় সেখানে তাকে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে

ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। উৎসবের ৮৩তম আসরের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কো-সাহারা ইস্যুতে সকল পক্ষের  সম্মতিক্রমের সমাধানকে ডেনমার্কের সমর্থন 

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

একীভূত পাঁচ ব্যাংকে অর্থ ফেরত শুরু, টাকা ছাপিয়ে ৫ হাজার কোটি টাকা ধার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর