ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, অন্য তারকাদের কে কোথাকার ভোটার

আমার বার্তা অনলাইন:
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৩
শাকিব খান, ‍শুভ সিয়াম, মেহজাবীন ও জয়া আহসান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ভোটের দিন ঘিরে দেশের শোবিজ অঙ্গনেও চলছে নানা আলোচনা। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পাশাপাশি অনেক তারকা ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলেও দেশের বাইরে অবস্থান করায় কেউ কেউ এবার ভোট দিতে পারছেন না।

ঢাকাই চিত্রনায়ক শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা এবং ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনগুলোতে তিনি গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে থাকায় ভোট দেওয়া হচ্ছে না তার।

চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না।

চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনিও ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে তিনি দেশের বাইরে থাকলেও ভোট দেবেন কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে চিত্রনায়ক সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের ভোটার। অভিনেতা মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের ভোটার। অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার।

অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করেন, ফলে তিনি ঢাকা-১৮ আসনে ভোট দেওয়ার কথা রয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত।

আমার বার্তা/এমই

আমার কম কাজ করলেও চলে: স্পর্শিয়া

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও ক্যারিয়ারের শুরু থেকেই কাজের

মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম: পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার গার্ল পরীমণি। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি সবসময়ই ভক্তদের

মা আনোয়ারার স্বপ্নপূরণে নির্বাচন করার সিদ্ধান্ত চিত্রনায়িকা মুক্তির

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য

জয়ার ঘরে একটু আগেই এল পয়লা বৈশাখ

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রঙিন পুরো দেশ। পয়লা বৈশাখ সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্তে মিলল সাবেক আইজিপি মামুনের সম্পৃক্ততা, হচ্ছেন আসামি

দুই মাসে ট্র্যাপে ফেলে ১৩ তরুণীকে ধর্ষণ, সবাই মিরপুরের: পুলিশের দাবি

এখন আর জীবনে কিছুতেই অবাক হই না: বিসিবি সভাপতি পরিবর্তন নিয়ে সিমন্স

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তি অনুযায়ী প্ল্যান সাজাতে চায় নিউজিল্যান্ড

সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী

আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের সংকট হবে না: জ্বালানি মন্ত্রণালয়

পেঁয়াজ-রসুনের পচন রোধে বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন: কৃষিমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির ভুমিকা

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

অনিয়ম করলে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়: সংসদে কৃষিমন্ত্রী

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কমিটি গঠন হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

দুর্নীতির লাগাম টানতে ১১ কৌশলে ভূমি মন্ত্রণালয়: সংসদে ভূমিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে সরকার

মিসইনফরমেশন রোধে আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ, বিলুপ্ত হবে জলমহাল ইজারা

মার্কিন নৌ-অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজে ফিরছে তেলবাহী জাহাজ