ই-পেপার রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আমার বার্তা অনলাইন:
২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪

রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে খেলেছিল দল। কিন্তু দুই বছর পরের আসরে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্ব হারান। যেভাবে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল, তা নিয়ে আফসোস রয়েছে।

এই বছরের শুরুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড কোনো কিছু না জানিয়ে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে রশিদকে ছাঁটাই করেছিল। ২০২৬ বিশ্বকাপে দল গ্রুপ পর্বেই বিদায় নিলেও এমন পরিণতি কল্পনা করেননি এই লেগস্পিনার। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরানকে।

রেড বুলের আয়োজনে ক্রিকইনফো-র এক সাক্ষাৎকারে এনিয়ে নীরবতা ভাঙলেন রশিদ, ‘ওই সময় ঠিক কী হয়েছিল, আমি জানতামও না। বোর্ড যখন এটা ঘোষণা করল, আমি জানার জন্য (অধিনায়কত্ব পরিবর্তনের কারণ) এসেছিলাম।’

রশিদের নেতৃত্বে ৪৮ টি-টোয়েন্টি খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জয় ২৬টি, হার ২২। জয়-হারের অনুপাতে আফগান অধিনায়ক হিসেবে তার উপরে আছেন কেবল আসগর আফগান, যার সময়ে আফগানিস্তান প্রায় সময় নিচু র‌্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলতো।

রশিদ বললেন, ‘আমার নেতৃত্বে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলাম, ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছিলাম। কিন্তু মাঝেমধ্যে কিছু বিষয় আপনার নিয়ন্ত্রণে থাকে না।’

অধিনায়কত্ব হারানোর ধাক্কা সামলে নিয়েছেন তিনি, ‘কিন্তু আমি এখন সামনের দিকে তাকিয়ে, অধিনায়ক থাকি বা না থাকি, আমি আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারছি, এতেই গর্বিত। আমার যে দক্ষতা ও সামর্থ্য আছে, সেটাকে ব্যবহার করার চেষ্টা করছি। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা হলো আফগানিস্তানের জন্য ভালো খেলা এবং তাদেরকে জেতানো।’

জাকার্তার সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা জামালদের

আট বছর আগে যে জাকার্তায় বাংলাদেশ ফুটবল লিখেছিল স্মরণীয় এক ইতিহাস, এবারও সেই শহরেই নতুন

কিছু মানুষ ফুটবলের বাস্তবতা বুঝেন না: সমর্থকদের উদ্দেশে ডুলি

বাংলাদেশ ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও দল নির্বাচন নিয়ে কড়া সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় দলের

ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত

বিশ্বকাপ ফুটবলের আংশিক মালিকানা বিক্রির প্রস্তাব ঘিরে সমালোচনার মধ্যে এবার নতুন চাপের মুখে ফিফা সভাপতি

মিরাজের বিবর্ণ দিনে হেটমায়ারের সেঞ্চুরিও ব্যর্থ, গায়ানার বিদায়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পুরো আসরজুড়ে দাপট দেখানো গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

ঢাকা ছাড়‌ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন, সম্পর্ক উন্নয়‌নে ভূয়সী প্রশংসা

জাকার্তার সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা জামালদের

শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট

২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

অপ্রতিম হত্যা: আটক কিশোরের বাড়ি থেকে আইফোন উদ্ধার