ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

৪২ বছরে মা হতে চলেছেন করিশ্মা তান্না

আমার বার্তা অনলাইন:
০৭ এপ্রিল ২০২৬, ১০:২৭

মা হতে চলেছেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী কারিশমা তান্না। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেন তিনি। ৪২ বছর বয়সে প্রথম সন্তানের মা হতে যাওয়ার এই খবরটি সামনে আসতেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।

স্বামী বরুণ বাঙ্গেরার সঙ্গে একটি বিশেষ ছবি শেয়ার করে এই সুখবর নিশ্চিত করেন কারিশমা। ছবিতে ঢিলেঢালা পোশাকে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, একটি অলৌকিক ঘটনা... জীবনের সেরা উপহার পেতে যাচ্ছি আমরা। আমাদের ছোট পরিবার এবার আরও বড় হতে চলেছে।

গত কয়েক মাস ধরে তার পোশাক ও শারীরিক পরিবর্তন দেখে ভক্তদের মনে যে জল্পনা তৈরি হয়েছিল, এই বার্তার মাধ্যমে অভিনেত্রী নিজেই তাতে সিলমোহর দিলেন।

কারিশমার এই ঘোষণায় মৌনি রায়, হিনা খান এবং একতা কাপুরসহ বলিউডের অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিশমা। বিয়ের দুই বছরের মাথায় তাদের ঘরে নতুন অতিথির আগমনের খবরটি এই দম্পতির সংসারে নতুন আনন্দ বয়ে এনেছে।

উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করা কারিশমা তান্না ‘বিগ বস’ এবং সাম্প্রতিক আলোচিত ওয়েব সিরিজ ‘স্কুপ’-এ অভিনয়ের জন্য বিশেষভাবে পরিচিত।

আমার বার্তা/এমই

রহস্যজনকভাবে মারা গেলেন তামিল অভিনেত্রী

দক্ষিণ ভারতীয় টেলিভিশন জগতের উদীয়মান তারকা সুভাষিনীর (৩৬) আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন

আপনি কাউকে খুশি করতে পারবেন না: ভাবনা

শোবিজ অঙ্গনে আলোচনা আর সমালোচনা দুই-ই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে সেই সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে

স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম

শুধু অভিনয় নয়, নিজের রূপ-ফ্যাশন সেন্স দিয়েও দর্শক-ভক্তদের মন জয় করে এসেছেন ঢাকাই চিত্রনায়িকা ও

শুটিংয়ের আগে মাকে সাজিয়ে দিতেন সুচিত্রা সেনের কন্যা

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৯৬তম জন্মদিনে উঠে এসেছে মা-মেয়ের এক অনন্য সম্পর্কের গল্প। সিনেমার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এডহক কমিটিতে থাকা তামিমরা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন?

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

চৌদ্দ দিনের মাথায় লিটারে জেট ফুয়েলের দাম বাড়ল ২৫ টাকা

দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট

মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

ভেঙে দেয়া হলো ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটির দায়িত্বে তামিম

শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব

একদিনে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মশা নিধনে ব্যবহৃত লিকুইড শতভাগ সফল প্রমাণিত হয়েছে: ডিএসসিসি প্রশাসক

যুব কর্মসংস্থান ও প্রবৃদ্ধি নিয়ে ঢাবিতে ইকনোমিকস সামিট শুরু

শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

পরিসংখ্যানের কল্পিত বাস্তবতা থেকে বেরোতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী অর্থবছর থেকেই দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯টি অধ্যাদেশ সংসদে পাস

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন

হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান রিজভীর

দেশে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান সবচেয়ে খারাপ অবস্থায় আছে: প্রতিমন্ত্রী

দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৩৮ লাখ: বিবিএস

এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট: এলজিআরডি প্রতিমন্ত্রী

ট্রেন ভ্রমণে ইসরায়েলের সতর্কতার পর তেহরানে একাধিক বিস্ফোরণ