ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

কারাবন্দী মায়েদের জন্য কিম কারদাশিয়ানের মানবিক উদ্যোগ

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১৭:০৫
মা ক্রিসের সঙ্গে কারাগার পরিদর্শনে কিম কারদাশিয়ান। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা ও কারা সংস্কার নিয়ে কাজ করছেন মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা কিম কারদাশিয়ান। নানা কার্যক্রমের মাধ্যমে কারাবন্দীদের মানবিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে এবার মা দিবস উপলক্ষে একটি মানবিক উদ্যোগ নিয়েছেন কিম। বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ৫০ কারাবন্দী মাকে তাঁদের সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ করে দিচ্ছেন। আইনি জটিলতা বা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যাঁরা দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন।

সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, রিফর্ম অ্যালায়েন্স ও দ্য লেডি অব হোপ মিনিস্ট্রিজের সহযোগিতায় ৫০টি পরিবারের তালিকা তৈরি করেছেন কিম, যাদের মায়েরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল কারাগারে বন্দী। কিম শুধু মা-সন্তানদের একসঙ্গে মা দিবস উদ্‌যাপনের সুযোগ করে দিচ্ছেন তা-ই নয়, তাঁদের যাতায়াতসহ প্রয়োজনীয় খরচও বহন করবেন।

এক বিবৃতিতে কিম কারদাশিয়ান বলেন, ‘এই মায়েদের অনেকে বছরের পর বছর ধরে সন্তান ও পরিবার থেকে দূরে আছেন। জন্মদিন, ছুটির দিন কিংবা দৈনন্দিন জীবনের হাসি-আনন্দের মুহূর্ত থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। চেষ্টা করেছি, যাতে এই পরিবারগুলোকে পুনরায় একত্র হতে সাহায্য করা যায়, যাতে তাঁরা তাঁদের সন্তানদের স্পর্শ করতে পারেন, একসঙ্গে হাসতে পারেন, মা দিবসটি উদ্‌যাপন করতে পারেন।’

কিম কারদাশিয়ান ও তাঁর মা ক্রিস জেনার সম্প্রতি ক্যালিফোর্নিয়ার চৌচিলায় অবস্থিত একটি মহিলা কারাগার পরিদর্শন করেন। সেখানে হসপিস কেয়ারে থাকা কারাবন্দীদের কাছ থেকে সরাসরি তাঁদের অভিজ্ঞতা শোনেন। ইনস্টাগ্রামে সেসব ছবি শেয়ার করে কিম লেখেন, ‘সেখানে অবিশ্বাস্য রকম হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হয়েছি। সেখানকার অনেক নারী কয়েক দশক কারাগারে কাটিয়েছেন এবং একে অপরের পরিবারের মতো হয়ে উঠেছেন। তাঁরা হসপিসে থাকা নারীদের যত্ন নেন, যাতে কাউকে একা মৃত্যুবরণ করতে না হয়। কারাবন্দীদের নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু সেখানে আমি যে মানবিকতা, সহানুভূতি এবং ভালোবাসা দেখেছি, তা আমার মনে চিরকাল থেকে যাবে।’

আমার বার্তা/এমই

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট মৌনীর

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়। তিনি কালারসে সম্প্রচারিত নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং

তাকে আমার নিজের সন্তানের মতো মনে হয়: তমা মির্জা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। পর্দার গ্ল্যামার আর অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনে তিনি কতটা পারিবারিক, তার

চেন্নাইয়ে ধাপে ধাপে চলছে কারিনার লিভার ট্রান্সপ্ল্যান্ট পরিকল্পনা

লিভার-সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়ার

তখনও টের পাচ্ছিলাম না যে আমি নায়িকা: পূর্ণিমা

ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা। দুই দশকেরও বেশি সময় ধরে পর্দায় নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী

এসএসসি-এইচএসসি ডিসেম্বরে নয়, জানুয়ারি-এপ্রিলেই চান অংশীজনরা

জনস্বার্থ ও আইনের মুখে উচ্ছেদকৃতদের জীবিকা

তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রকে আবারও আহ্বান চীনের

কোরবানির চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে: ঢাবি উপাচার্য

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারায় আনতে কাজ করছে সরকার

কুমিল্লায় গঠিত হচ্ছে ওয়াসা: নাগরিক সেবায় নতুন মাইলফলক

ইসির ৪৯৩ কোটি টাকার সার্ভার প্রকল্পে সায় দিলেন না প্রধানমন্ত্রী

আজ এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭ জন

ফেনসিডিল রাখায় বেনাপোলের নারী মাদক কারবারির যাবজ্জীবন

বোনজামাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করতেন দুই ভাই

পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থ, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই: পানিসম্পদমন্ত্রী

সেবা ও উৎপাদন খাতে ভর করে এপ্রিলে অর্থনীতিতে গতি ফিরেছে

সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

কোরবানির চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা বৃদ্ধি

পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: মাহদী আমিন

টেস্ট র‍্যাঙ্কিং: ক্যারিয়ারসেরা অবস্থানে শান্ত, নাহিদ রানা এগোলেন পাঁচ ধাপ

টিকিটের জন্য ‘ডিজিটাল যুদ্ধ’, চোখের পলকেই শেষ ট্রেনের আসন

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর