ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’ 

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১৪:০৩

বক্স অফিসের রেকর্ড ভেঙে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সেরা ভারতীয় ব্লকবাস্টার হিসেবে সাফল্য ধরে রেখেছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সিনেমাটি এখন দেখা যাচ্ছে ওটিটি, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও। সেখানেও ধরে রেখেছে সাফল্যের ধারা।

গত (১৪ মে) নেটফ্লিক্স পাকিস্তানে মুক্তি পায় ধুরন্ধরের এই দ্বিতীয় কিস্তি। কিন্তু দাবি করা হচ্ছে, মুক্তির কয়েক মিনিটেই স্ট্রিমিংয়ে অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় প্ল্যাটফর্মটির সার্ভার ক্রাশ করেছে। বলা চলে, স্পাই থ্রিলার এই সিনেমাটি তর তর করে দেশটিতে শীর্ষস্থানে নিয়ে যাচ্ছে।

সামাজিক মাধ্যমে এক কনটেন্ট ক্রিয়েটরের দাবি, পাকিস্তানে ধুরন্ধর মুক্তি পাওয়ার সঙ্গেই ক্রাশ হয়ে গেছে। ঠিক যখন রাত ১২ টা বাজবে, তখনই যেন সকল দর্শক অপেক্ষা করছিলেন সিনেমাটি দেখার জন্য। সত্যি বলতে, পাকিস্তানিরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল মুক্তির জন্য। ধুরন্ধরের ক্রেজ হয়তো এখানেই।

সেই কনটেন্ট ক্রিয়েটর আরও যোগ করেন, রণবীর সিংয়ের চরিত্রটি কী নিয়ে, তা হয়তো পাকিস্তানিরা জানেন। লিয়ারিতে (করাচির এলাকা) আসলেই তেমন কিছু ঘটেছিল কি না, সেই সত্য-মিথ্যা বিবেচনার চেয়ে তারা সিনেমাটির নির্মাণশৈলী দেখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।।

উল্লেখ্য, গত ১৯ মার্চ ভারত সহ বিশ্বজুড়ে মুক্তি পায় রণবীর সিং অভিনীত এই স্পাই থ্রিলারের দ্বিতীয় কিস্তি, অর্থাৎ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এর আগে গত বছরের শেষের দিকে ধুরন্ধরের প্রথম কিস্তিতে ‘পাকিস্তান-বিরোধী থিম’ উঠে আসার অভিযোগে পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সিনেমাটি নিষিদ্ধ করা হয়।

অভিযোগ, পাকিস্তানকে এই ছবিতে নাকি সন্ত্রাসের সমর্থক রূপে দেখিয়েছেন পরিচালক আদিত্য ধর।

মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না কাজ করার জন্য: মধুরিমা বসাক

টানা এক বছর রূপালি পর্দা কিংবা ওটিটির কোথাও দেখা মেলেনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা। হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত

বিচ্ছেদ ঘোষণার মাঝেই কানে ফুরফুরে মেজাজে মৌনী

বলিউড ও টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় দম্পতি মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের চার বছরের সংসার।

চলচ্চিত্র শিক্ষায় নতুন সম্ভাবনা নিয়ে বিসিটিআই–জবি যৌথ কর্মশালা

বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার গুরুত্ব এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে চলচ্চিত্র প্রশিক্ষণ সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হবে: বিমানমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পেছনে মোটরসাইকেলের শব্দ মানেই ভয়! ঢাকাজুড়ে নতুন আতঙ্ক ফ্যামিলি ছিনতাই চক্র

টেন্ডারে নতুন গেইট-দেয়াল, বাস্তবে পোড়ানো রডের জাদুঘর!

অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

অটোরিকশাচালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

ব্যাংক খাতে আস্থা ফেরাতে কঠোর সংস্কার ও কর ছাড় চায় বিএবি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ বিচারককে নেওয়া হলো আইন মন্ত্রণালয়ে