ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয়: নাবিলা

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১০:১৭

কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসার কথা শোনা যায় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’র। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সেই রহস্যমইয়ী নারীর চরিত্র নিয়ে নির্মিত এই সিনেমাটি এবারের ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে।

গত শুক্রবার (১৫ মে) সামাজিক মাধ্যমে সিনেমার একটি বিশেষ পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছিলেন এর প্রধান চরিত্রের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে সিনেমাটি ঘিরে শুরু থেকেই চলতে থাকা আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না। মুক্তির ঘোষণার পরপরই আবারও নতুন সমস্যা তৈরি হওয়ায় এটি বড় পর্দায় আসা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, সিনেমাটির সহ-প্রযোজক তরুণ মজুমদার আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন।

ক্যারিয়ারের শুরুতেই ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া নাবিলার এবার দীর্ঘ বিরতি দিয়ে পর্দায় ফেরার কথা। সিনেমাটির সহ-প্রযোজকের আইনি পদক্ষেপের কারণে নতুন করে শঙ্কা তৈরি হলেও নাবিলা অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন পুরো বিষয়টি।

নিজের সিনেমা মুক্তি এবং নতুন এই সমস্যা নিয়ে নাবিলা সংবাদ মাধ্যমে বলেন, ‘ঈদে দ্বিতীয়বার আমার সিনেমা মুক্তি পাচ্ছে, এটা সত্যি আনন্দের। তবে উচ্ছ্বাসের সঙ্গে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছি তাই কিছুটা নার্ভাসও ফিল হচ্ছে। সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয়। আমি যতদূর জানি সমস্যা সমাধান হওয়ার পরই ঘোষণা এবং পোস্টার অবমুক্ত করা হয়েছে। আশা করছি, সঠিক সময়ে পর্দায় আসবে সিনেমাটি।’

ঈদের সিনেমায় অন্যান্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা আর নতুন করে বলার কিছু নেই যে, দর্শকরা সিনেমা দেখেন। তারা এখন বিভিন্ন ঘরানার সিনেমাই দেখছেন। এবারই সেই ধারাবাহিকতা থাকবে।’

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের প্রবল আগ্রহ ছিল। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু দেশের তৎকালীন পরিস্থিতির কারণে তা কয়েকবার পিছিয়ে যায়। সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরও অনেকে।

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা। হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত

বিচ্ছেদ ঘোষণার মাঝেই কানে ফুরফুরে মেজাজে মৌনী

বলিউড ও টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় দম্পতি মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের চার বছরের সংসার।

চলচ্চিত্র শিক্ষায় নতুন সম্ভাবনা নিয়ে বিসিটিআই–জবি যৌথ কর্মশালা

বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার গুরুত্ব এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে চলচ্চিত্র প্রশিক্ষণ সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে

শাকিরার পোশাকে ব্যতিক্রমী ডিজাইন, তুললেন ঝড়!

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন তুমুল উন্মাদনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

ব্যাংক খাতে আস্থা ফেরাতে কঠোর সংস্কার ও কর ছাড় চায় বিএবি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ বিচারককে নেওয়া হলো আইন মন্ত্রণালয়ে

ইরান চুক্তি করতে মরিয়া, খুব দ্রুতই যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার ও মরক্কোর বিনিয়োগ চায় বাংলাদেশ

ট্রাম্পের পর পুতিনকে বেইজিংয়ে লালগালিচা, মস্কোর পাশে থাকার বার্তা চীনের

২২ বছরের অপেক্ষার অবসান, সিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

আ.লীগ সেদিনই ফিরেছে, যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল: মাহফুজ