ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৬, ১৩:৪৩

দিন কয়েক ধরেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু টেলর সুইফট ও ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ে। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই তারকাখচিত আয়োজন নিয়ে প্রকাশ্যে এসেছে একের পর এক নতুন তথ্য। এবার জানা গেল, বিয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতিপত্র (পারমিট) ও সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার খরচ বাবদ নিউইয়র্ক সিটিকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা পরিশোধ করেছেন বিশ্বখ্যাত এই পপ তারকা।

শুক্রবার এ তথ্য জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র মামদানিকে প্রশ্ন করা হয়, বিয়ের অনুষ্ঠানে পুলিশ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের খরচ টেইলর সুইফট পরিশোধ করবেন কি না। জবাবে জানান, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় পারমিট এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনার খরচ হিসেবে ১ লাখ ৬০ হাজার ডলারের বেশি অর্থ আগেই পরিশোধ করেছেন এই পপ তারকা।

মেয়র বলেন, টেইলর সুইফট ইতোমধ্যেই পারমিটের জন্য নির্ধারিত খরচ পরিশোধ করেছেন। ওই অনুষ্ঠানের জন্য এবং সেটিকে ঘিরে প্রয়োজনীয় সাড়াদানের ব্যয় মিলিয়ে এর পরিমাণ ছিল ১ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি।

চলতি মাসে ম্যানহাটনে দুই দিনব্যাপী আয়োজিত টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসের বিয়ের অনুষ্ঠান ঘিরে শত শত তারকার উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের বেশ কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিয়ের মোট ব্যয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে অনুষ্ঠানের মোট ব্যয় ২ কোটি মার্কিন ডলারের বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিয়ের আগে বিভিন্ন দাতব্য সংস্থায় ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন টেলর সুইফট ও ট্রাভিস কেলসে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও

পানির নিচে ২০ ঘণ্টা শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন রাশমিকা

পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে বরাবরই পছন্দ করেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার সেই চ্যালেঞ্জকে

সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত তারকারা যা বলছেন

এবং আরো এক জয়। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন

কনসার্টের মঞ্চে বাগদানের ঘোষণা ‘ধুরন্ধর’ গায়িকার

ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এ ‘শরারত’ গান গেয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন জেসমিন স্যান্ডলাস। যদিও এর আগেও তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য

কুবিতে নানা আয়োজনে ‘জুলাই প্রতিরোধ দিবস’ পালিত

জামানত ছাড়াই নতুন উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মা, দুই সন্তানসহ ৪ জন নিহত

উৎস পর্যায় থেকেই কীটনাশকের মাননিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ৩৭ জেলে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা

জলাবদ্ধতার প্রভাব ঢামেকেও, জরুরি বিভাগে রোগী কমেছে ২০ শতাংশ

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়: অর্থমন্ত্রী

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে

টেলিটকের নেটওয়ার্কের পরিধি বাড়াতে সরকার কাজ করছে: টেলিযোগাযোগ মন্ত্রী

সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে গবেষণা চলছে: পাট প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ঢাকায় রথযাত্রায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা, সোয়াত টিম: ডিএমপি