ই-পেপার রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

ঢাকার আকাশে বিপর্যয় : ফ্লাইট গেল সিলেট-কলকাতা, ডিলে অর্ধশতাধিক

আমার বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬, ১৩:১৮

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১২ জুলাই) ভোর থেকে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। খারাপ আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে অন্তত দুটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ও কলকাতায় ডাইভার্ট করা হয়েছে। একই সঙ্গে অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ সম্ভব না হওয়ায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এছাড়া আবুধাবি থেকে আগত ইতিহাদ এয়ারওয়েজ, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া, দুবাই থেকে এমিরেটস, ফ্লাইদুবাই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, মদিনা ও সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দা ও চট্টগ্রাম ফ্লাইট এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইটসহ অর্ধশতাধিক উড়োজাহাজ আকাশে চক্কর দিয়ে দেরিতে অবতরণ করে।

বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শনিবার রাতভর ভারী বৃষ্টি এবং সকালে দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়নে জটিলতা তৈরি হয়। পাশাপাশি বাতাসের প্রভাবও ছিল। নিরাপত্তার স্বার্থে কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয় এবং অনেক ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়।

এদিকে বিদেশ থেকে আগত ফ্লাইটের প্রভাব পড়ে সার্বিক ফ্লাইট পরিচালনায়। সকাল থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট দেরিতে অবতরণ করায় ঢাকায় অনেক যাত্রী অপেক্ষমাণ ছিল। এতে বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে। অনেক যাত্রীকে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।:

চাকরির ইন্টারভিউ দিতে বাসা থেকে বের হয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় রাকিব (২৮) নামে

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

  আষাঢ়ের শেষ সময়ে এসে গত গভীর রাত থেকে বৃষ্টি চলেছে। ভোরের দিকে ঝড়েছে মুষলধারে বৃষ্টি।

ভারী বৃষ্টিতে ভিজছে ঢাকা, পথে পথে দুর্ভোগে রাজধানীবাসী

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকায় টানা ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার (১১ জুলাই)

কড়াইলে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হায়দার হোসেন (৩৫)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য

কুবিতে নানা আয়োজনে ‘জুলাই প্রতিরোধ দিবস’ পালিত

জামানত ছাড়াই নতুন উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মা, দুই সন্তানসহ ৪ জন নিহত

উৎস পর্যায় থেকেই কীটনাশকের মাননিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ৩৭ জেলে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সমবেদনা

জলাবদ্ধতার প্রভাব ঢামেকেও, জরুরি বিভাগে রোগী কমেছে ২০ শতাংশ

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়: অর্থমন্ত্রী

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে

টেলিটকের নেটওয়ার্কের পরিধি বাড়াতে সরকার কাজ করছে: টেলিযোগাযোগ মন্ত্রী

সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে গবেষণা চলছে: পাট প্রতিমন্ত্রী

হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ঢাকায় রথযাত্রায় থাকবে সাদা পোশাকে গোয়েন্দা, সোয়াত টিম: ডিএমপি