ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৬, ১৫:০৩

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি কাহানির নতুন কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুজয় ঘোষ। তবে এবার সিনেমাটির মূল চরিত্রে দেখা যাবে নতুন মুখ। ‘কাহানি থ্রি’ সিনেমায় থাকছেন না বিদ্যা বালান; তার জায়গায় মূখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী ইয়ামী গৌতম। ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রথম দুটি পর্বের গল্পের সরাসরি ধারাবাহিকতা এতে থাকছে না। বিদ্যা বালানের চরিত্রের বদলে ‘কাহানি’র পরিচিত রহস্যময় আমেজ বজায় রেখে সম্পূর্ণ নতুন একটি কাহিনী ফুটিয়ে তোলা হবে। পূর্ববর্তী সিনেমাগুলোর সাফল্যকে অন্ধভাবে অনুকরণ না করে ফ্র্যাঞ্চাইজির ভাবাবেগ ধরে রেখেই নতুন এক থ্রিলার তৈরির পরিকল্পনা করছেন নির্মাতারা।

চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘কাহানি থ্রি’ একেবারেই নতুন একটি গল্প নিয়ে আসছে। ফ্র্যাঞ্চাইজিটির মূল আবেদন ধরে রেখে গল্পকে সামনে এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য। সিনেমাটিতে ইয়ামী গৌতমের চরিত্রটি বেশ শক্তিশালী ও গুরুত্বপূর্ণ। বর্তমানে এর প্রি-প্রোডাকশন এর কাজ চলছে এবং শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হবে।

সূত্রটি আরও জানায়, পরিচালক সুজয় ঘোষের দৃষ্টিভঙ্গি খুবই স্পষ্ট। তিনি দলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন যাতে সিনেমাটি নতুন মনে হলেও এর পরিচিত আমেজ অক্ষুণ্ণ থাকে। ইয়ামী গৌতমের এই প্রজেক্টে যুক্ত হওয়া নিয়ে নির্মাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। কলকাতায় নিখোঁজ স্বামীকে খুঁজতে আসা এক অন্তঃসত্ত্বা নারীর রহস্যময় সফর নিয়ে নির্মিত সিনেমাটি দারুণ ব্যবসায়িক সাফল্য ও সমালোচকদের প্রশংসা পায়। পরবর্তীতে ২০১৬ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘কাহানি টু: দুর্গা রানী সিং’। বিদ্যা বালান ও অর্জুন রামপাল অভিনীত সেই সিনেমাটিও বেশ প্রশংসিত হয়েছিল।

আমার বার্তা/এমই

বাংলাদেশের সিনেমায় ‘পাখি’খ্যাত সেই মধুমিতা সরকার

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। একটি ধারাবাহিক নাটকে পাখি চরিত্রে অভিনয় করে তিনি দুই

শুটিং এখন হলে অভিনয়ের ভাবনাটা অন্যরকম হতে পারত

পাঁচ দশক আগে, স্বাধীনতা যুদ্ধের সময় দেশের ফুটবল অঙ্গনের চিত্র কেমন ছিল, তারই চিত্রায়ণ হতে

কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশানরা

কোক স্টুডিও বাংলার চলমান চতুর্থ সিজনের তৃতীয় গান হিসেবে প্রকাশিত হয়েছে ‘পাতার বাঁশরি’। ঈশান মজুমদার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

  টকটকে লাল শাড়িতে ঝলমলে হাসি আর কপালে লাল টিপ; একগুচ্ছ চেনা-অচেনা মিষ্টি ভঙ্গির ছবিতে ধরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবে না

একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদি হত্যা মামলা: হাইকোর্টে ফয়সালের স্ত্রীর জামিন নাকচ

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে