ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৬, ১৫:০৪

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে ভারতের আত্মপ্রকাশ হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরসঙ্গে ভারত নিজের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে বলেও জানান তিনি।

রোববার (২৬ জুলাই) মাসিক রেডিও অনুষ্ঠান ‘মান কি বাত’ অনুষ্ঠানে কথা বলেন মোদি। এ সময় কারগিল যুদ্ধে লড়াই করা সেনাদের প্রশংসা করেন তিনি।

মোদি বলেন, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে কঠিন আবহাওয়া এবং শত্রুপক্ষের চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনারা অসাধারণ সাহসিকতা দেখান। কার্গিল বিজয় দিবস আমাদের গর্বিত করে। এটি আমাদের সেনাদের সাহসিকতাকে মনে করিয়ে দেয়।”

ভারত বৈশ্বিক প্রতিরক্ষা সহযোগী হয়ে উঠছে উল্লেখ করে মোদি বলেন, “ভারত বৈশ্বিক বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে। সঙ্গে নিজের নিজের প্রতিরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করছে।”

ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের শুরুতে তিনি ইন্দোনেশিয়া যান। সেখানে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ব্রাক্ষস এবং অস্ত্র মিসাইল নিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে বড় চুক্তি হয়।

এছাড়া চলতি মাসেই ভারত দূরপাল্লার গাইডেড রকেটের সফল পরীক্ষা চালায় বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই সফলতার পেছনে রয়েছে আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের কঠোর পরিশ্রম। মাত্র দুই থেকে তিনদিন আগে আমরা কুশা মিসাইলের সফল পরীক্ষাও চালিয়েছি।”

এছাড়া গত সপ্তাহে মহকাশে ভারতের প্রথম বেসরকারি মহাকাশযান বিক্রম-১ এর কথাও উল্লেখ করেন মোদি।

সূত্র: দ্য হিন্দু

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য

ভারতের ককরোচ পার্টি কি পুরোদমে রাজনীতিতে নামছে? মুখ খুললেন নেতারা

প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে টানা আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয়

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস, শতাধিক মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনব্যাপী সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনকারী সেটেলাররা। তারা নাবলুসের কুসরা গ্রামের একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবে না

একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদি হত্যা মামলা: হাইকোর্টে ফয়সালের স্ত্রীর জামিন নাকচ

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান