ই-পেপার বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
২৬ আগস্ট ২০২৬, ১৯:৫২

বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার ২০২৬-২০২৮ দুই বছর মেয়াদি নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান মজনুকে শপথ পাঠ করান চলচ্চিত্র গ্রাহক সংস্থার উপদেষ্টা খোরশেদ আলম খসরু। পরে সভাপতি আসাদুজ্জামান মজনু কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের শপথ পাঠ করান।

১৫ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটিতে সভাপতি আসাদুজ্জামান মজনু, সহ-সভাপতি লাল মোহাম্মদ, মহাসচিব শহীদুল্লাহ দুলাল, সহ-সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসতাক রহমান, অর্থ সম্পাদক দিলীপ ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম খান, বৈদেশিক সম্পাদক মমিনুল হক চৌধুরী সাঁচি এবং প্রচার ও দপ্তর সম্পাদক আজগর আলী রয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ার হোসেন বুলু, এস এম আজহার, কামরুল আহমেদ পনির, মনিরুজ্জামান মনির, এ কে এম বুলবুল খান এবং মো. ফারুক হোসেন তানভীর।

শপথ অনুষ্ঠান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু গত ৪ জানুয়ারি ২০২৬ এবং সহ-সভাপতি আবু হেনা বাবলু গত ১১ এপ্রিল ২০২৬ মৃত্যুবরণ করেন। সভাপতি ও সহ-সভাপতির অকাল মৃত্যুতে সংগঠনের কার্যক্রমে শূন্যতা সৃষ্টি হলে নতুন কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ মেকআপ ম্যান সমিতি, অঙ্গসজ্জাকর সমিতি, জাতীয়তাবাদী চলচ্চিত্র ফোরাম এবং বাংলাদেশ সিনিয়র সহকারী চলচ্চিত্র পরিচালক (সিডাব) সমিতির নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটির নেতারা চলচ্চিত্র গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং চলচ্চিত্র অঙ্গনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আমার বার্তা/এমই

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

নতুন রূপে আসছে দক্ষিণ এশিয়ার তুমুল জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও পাকিস্তান’। সম্পূর্ণ নতুন এক

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

বলিউড অভিনেতা ইশান খট্টর ও মালয়েশিয়ান মডেল চাঁদনী বেইজের তিন বছরের সম্পর্ক ভেঙেছে বলে শোনা

ভালোবাসা ও আত্মত্যাগের গল্পে রিপন-আঁখি

ভাই-বোনের গভীর ভালোবাসা, আত্মত্যাগ, প্রেম এবং জীবনের কঠিন সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন নাটক

ঐশ্বরিয়া রায়ের পার্বতী লুকে নজর কাড়লেন রাজ রিপা

বর্তমান সময়ে জনপ্রিয় নবাগত নায়িকা রাজ রিপা পূজা উপলক্ষে কিছু ফটোশুট করেন, এবং সেই ফটোশুটে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপে সরকার: প্রতিমন্ত্রী

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে

পালংখালী সীমান্তে ২ লাখ ইয়াবাসহ ‘পোটলা’ ফেলে পালাল কারবারিরা

মসলা-ঘিসহ ১০ নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা

নেপালে ভয়াবহ বন্যায় বিদেশিসহ ৪০০ পর্যটক নিখোঁজ, নিহত ৩১

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাজস্ব আহরণে নতুন গতি, এনবিআরের নেতৃত্বে কঠোর কর্মপরিকল্পনা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০, মামলা ৫৩

পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

বিজয়নগর শাখার উদ্যোগে বিশেষায়িত বিদ্যালয়ে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : শ্রমিকলীগ নেতা হাতকাটা কাশেম রিমান্ডে

সাগরে ট্রলার উল্টে নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার