ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

‘আন্ধার’-এ সিয়ামের নতুন লুক, প্রকাশ্যে চরিত্রের নাম

আমার বার্তা অনলাইন:
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩

নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশ্যে আসতেই দর্শকমহলে কৌতূহল তুঙ্গে উঠেছে। টিজারে মৃত্যু, কালোজাদু আর রহস্যময় আবহ তৈরি করলেও অভিনেতা সিয়াম আহমেদের চরিত্রটি নিয়ে তৈরি হয়েছিল বড় রহস্য। সেই রহস্যের জট কিছুটা কাটিয়ে সামাজিক মাধ্যমে এবার নিজের নতুন লুক ও চরিত্রের নাম প্রকাশ্যে আনলেন সিয়াম নিজেই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ‘আন্ধার’ সিনেমায় তার 'ফার্স্ট লুক টেস্ট'-এর ঝলক শেয়ার করেন সিয়াম আহমেদ। ক্যাপশনে জানান, ছবিতে তার চরিত্রের নাম রাখা হয়েছে ‘দেলোয়ার’।

শেয়ার করা লুকের ছবিতে গাঢ় লাল আলোর আবহে এক অচেনা ও রহস্যময় অবতারে ধরা দিয়েছেন সিয়াম। মুখে ঘন দাড়ি, উস্কোখুস্কো চুল এবং গায়ে গাঢ় রঙের কোটে তাকে দেখা গেছে বেশ গম্ভীর ও চিন্তামগ্ন ভঙ্গিতে। ঠোঁটে জ্বলতে থাকা সিগারেট আর সেখান থেকে বেরিয়ে আসা ধোঁয়ার কুন্ডলীতে সিয়ামের প্রখর চাহনি চরিত্রটির রহস্যের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ হওয়া সিনেমাটির টিজারে সিয়ামকে কখনো লাশের সামনে দাঁড়িয়ে থাকতে, আবার কখনো মারমুখী অ্যাকশন অবতারে দেখা যায়। টিজারের শেষভাগে তার জ্বলজ্বলে নীল চোখের চাহনি দর্শকদের মনে বিশেষ কৌতূহল জাগায়।

এবার নতুন এই ‘দেলোয়ার’ লুক শেয়ার করতেই মন্তব্যের ঘরে নেটিজেনরা বেশ আগ্রহ দেখা যায়। তারা রাফী ও সিয়াম জুটির এই রসায়নকে বেশ প্রশংসায় ভাসাচ্ছেন।

উল্লেখ্য, দেশের সিনেমাপাড়ায় ‘আন্ধার’ একটি বড় বাজেটের ভৌতিক চলচ্চিত্র হিসেবে আলোচিত হচ্ছে। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিন। চলতি বছরের অক্টোবরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

“মহানায়ক বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার ও ব্যবহৃত সামগ্রি সংরক্ষিত হবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে”

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও সম্মাননা আগামীকাল ৪

নতুন পরিচয়ে সামিরা খান মাহি : যুক্ত হলেন অটোমোবাইল প্রতিষ্ঠানে

অভিনয়ের পরিচিত জগতের বাইরে এবার নতুন এক দায়িত্বে যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সামিরা

একরাশ শুভ্রতা

একরাশ শুভ্রতা, সঙ্গে স্নিগ্ধতার পরশ—চোখে অপলক দৃষ্টি, ঠোঁটে এক ঝলক হাসি আর মায়াবী চাহনিতে যেন

নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক

রাজধানীতে শুরু হয়েছে নবীন মডেলদের জন্য বিশেষ অডিশন ক্লাস। বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের উদ্যোগে এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের

রিয়ালের হারের কারণ জানেন না মরিনিয়ো, ‘সরল ও নির্বোধ’ বললেন শিষ্যদের

একই কর্মস্থলে ৩ বছর: ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে ১০ জন নিহত

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিপিএলে বড় তারকাদের দেখতে চান বাশার

১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের: আইজিপি

মতিঝিল থেকে জামায়াত জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

৫ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

কার্বন বাণিজ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে: মিচেল লি

ট্রাইব্যুনালে নাশকতা করার প্রক্রিয়া থাকতে পারে বলে গোপন তথ্য আছে

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

জ্বালানি আমদানি ব্যয় বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকা