ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মেয়ে কারিনার পাসপোর্ট বুকে চেপে কাবা শরিফে কায়সার হামিদ

আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

মেয়ের পাসপোর্ট বুকে চেপে পবিত্র কাবা শরিফে ওমরাহ পালন করেছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। মেয়ে ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর-অভিনেত্রী কারিনা কায়সারকে নিয়ে ওমরাহ পালনের ইচ্ছা ছিল তার। তবে সেই স্বপ্ন পূরণের আগেই মারা যান কারিনা।

মেয়ের স্মৃতি ও অপূর্ণ ইচ্ছাকে সঙ্গে নিয়েই এবার সৌদি আরবে গেছেন কায়সার হামিদ। মক্কা থেকে কারিনার পাসপোর্ট হাতে একটি আবেগঘন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

ছবির সঙ্গে দেওয়া পোস্টে কায়সার হামিদ লিখেছেন, ‘কারিনা কায়সারকে নিয়ে আল্লাহর ঘরে আসার প্ল্যান গত বছর থেকেই করা হয়েছিল... কিন্তু সে হঠাৎ করে সবার আগেই আল্লাহর কাছে চলে গেছে।’

মেয়ের মৃত্যুর পরও তার বিশ্বাস, আত্মিকভাবে কারিনা এই ওমরাহর অংশীদার হয়েছে। কায়সার হামিদ লিখেছেন, ‘স্বপ্নে দেখেছিলাম কারিনা আমার সঙ্গে পবিত্র কাবা শরিফ প্রদক্ষিণ করছে। তাই আমার বিশ্বাস কারিনা আমাদের সঙ্গেই ওমরা করেছে। তার পাসপোর্টটি সর্বক্ষণ আমাদের সঙ্গেই ছিল।’

লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে কয়েক মাস আগে ভারতের চেন্নাইয়ের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার।

উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে পরিচিতি পেয়েছিলেন কারিনা। পরে নাটকে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত হন তিনি। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’সহ কয়েকটি জনপ্রিয় সিরিজে কাজ করেছিলেন এই তরুণ শিল্পী।

বিমানবন্দরে নেমেই হামলাকারীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে

‘সেপারেশন’ ওয়েব ফিল্মে পরীমনি

নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায়

আমিশা প্যাটেলের বাবা-মায়ের বাড়িতে গয়না চুরি, গৃহকর্মী গ্রেফতার

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বাবা-মায়ের মুম্বাইয়ের চার্চগেট এলাকার বাসভবনে গয়না চুরির অভিযোগে এক গৃহকর্মীকে গ্রেফতার

নুসরাত ইমরোজ তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের

প্রায় দুই দশক ধরে পর্দায় নিজেকে মেলে ধরছেন অভিনেত্রী, মডেল নুসরাত ইমরোজ তিশা। তার সাবলীল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালাতে ইরানকে সহায়তা করেছিল চীন

সিপিএলে ফের আলো ছড়ালেন মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে হারল দল

যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

যেভাবে ভারতে পালান নানক

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

জাতিসংঘে ‘নতুন বাংলাদেশ’ তুলে ধরবেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকে

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি টাকা

ভারত-চীন সম্পর্ক এগিয়ে নিতে মোদি-শি একমত

সেদিন ছিল মৃত্যুর রাত!

ইরানে ৫০ ঘণ্টা কাটানোর লোমহর্ষক গল্প বললেন মার্কিন কর্নেল

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন ডিবি হারুন

এক লাফে ১০৭ ডলার ছাড়াল তেলের দাম

হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু

শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অভিযোগ

বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন : মিষ্টি সুভাস