ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৬

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মোকাবিলায় বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিদ্যমান গ্যাসক্ষেত্রে উৎপাদন ও অনুসন্ধান কার্যক্রম জোরদারের পাশাপাশি দেশের সম্ভাবনাময় নতুন এলাকাগুলোতে গ্যাস অনুসন্ধানে শেভরন আরও বড় ভূমিকা রাখতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে সম্ভাব্য বিনিয়োগ এবং গ্যাস সরবরাহ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় বর্তমানে উৎপাদনে থাকা এবং পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে নতুন বিনিয়োগের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়ে।

একই সঙ্গে দেশের নতুন সম্ভাবনাময় এলাকায় গ্যাসের মজুত অনুসন্ধানে শেভরনের বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বাংলাদেশের শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে গ্যাসের চাহিদা বাড়ছে। এ বাস্তবতায় দেশীয় উৎস থেকে গ্যাসের নতুন মজুত আবিষ্কার এবং বিদ্যমান ক্ষেত্রগুলোর সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

শেভরনের পক্ষ থেকে বাংলাদেশে কোম্পানিটির প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অভিযোগ

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার ও উন্নয়ন

ঘরের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা: জুবাইদা রহমান

দেশের দূরবর্তী গ্রামসহ প্রতিটি অঞ্চলের নাগরিকের কাছে সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ

ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৈঠক

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে রাজনৈতিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে আলোচনা করেছেন সফররত ফ্রান্সের

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

  এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেভরনকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার অভিযোগ

বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন : মিষ্টি সুভাস

ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরত চেয়ে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ

সৌদির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না: ইরানি প্রেসিডেন্ট

ঘরের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা: জুবাইদা রহমান

ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৈঠক

কসবায় ৭০০ গ্রাম গাঁজা ও ১৩.৪ লিটার ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তা

কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

পাকশীতে ট্রলার দুর্ঘটনা : দুই দিন পর নদীতে ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ

এশিয়া কাপে ব্যর্থ, বিসিবির পর্যবেক্ষণে অধিনায়ক জ্যোতি

বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

সেঞ্চুরিশূন্য ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ