ই-পেপার শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

নগ্ন বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, দুই লাখের বেশি ফলোয়ার হারালেন সিডনি সুইনি

আমার বার্তা অনলাইন:
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭

খেলাধুলাভিত্তিক বেটিং অ্যাপ 'নভিগ'-এর একটি বিজ্ঞাপনে নগ্ন অবস্থায় অংশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘ইউফোরিয়া’ তারকা সিডনি সুইনি। গত বুধবার ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্কের জেরে মাত্র দুই দিনে ইনস্টাগ্রামে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন এই অভিনেত্রী।

১ মিনিটের ওই বিজ্ঞাপনে সিডনি সুইনিকে নগ্ন অবস্থায় দেখা যায়, যেখানে শরীরের বিভিন্ন সংবেদনশীল অংশ ঢাকতে ফুটবল, বাস্কেটবল, সকার বল ও হকি নেট ব্যবহার করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রকাশের পর প্রথম তিন দিনে অনুসারী না কমে বরং প্রায় ৫০ হাজার বৃদ্ধি পেলেও, পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান 'সোশ্যাল ব্লেড'-এর হিসাব অনুযায়ী গত রোববার তার অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৪৮ জন এবং পরদিন আরও প্রায় ৬৮ হাজার অনুসারী তাকে আনফলো করেন।

তবে ইনস্টাগ্রামে সিডনির মোট অনুসারী আড়াই কোটির (২ কোটি ৫০ লাখ) বেশি হওয়ায় এই হারানো অনুসারীর সংখ্যা মোট অনুসারীর ১ শতাংশের কম। নভিগ অ্যাপের সঙ্গে কেবল বিজ্ঞাপনী চুক্তিই নয়, তিনি এই প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার ও মালিকানারও অংশীদার।

বিজ্ঞাপনটিতে খেলাধুলার প্রচারণায় নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন নারী ক্রীড়াবিদদের একটি অংশ। অস্ট্রেলিয়ার চারবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু আরিয়ার্ন টিটমাস তীব্র ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, নারীর শরীরকে পণ্য বানানো এবং খেলাধুলাকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করার এই প্রবণতা মেনে নেওয়া যায় না।

সমালোচনার মুখে পড়ে সিডনি সুইনি এক বিবৃতিতে জানান, প্রচারণাটি সম্পূর্ণ মজার ছলে করা একটি ভাবনা ছিল, যার মূল উদ্দেশ্য ছিল সব কোলাহল সরিয়ে মানুষের মনোযোগ কেবল খেলাধুলার দিকে ফেরানো। এর মাঝে সমালোচনার জবাব হিসেবে তিনি ইনস্টাগ্রামে নভিগের বিজ্ঞাপনের ছবি পুনরায় পোস্ট করার পাশাপাশি অতীতে ক্রীড়াবিদদের নগ্ন বা স্বল্প পোশাকে প্রকাশিত ইএসপিএনের ‘বডি ইস্যু’র কয়েকটি প্রচ্ছদ স্টোরিতে শেয়ার করেন।

উল্লেখ্য, এর আগে গত বছর আমেরিকান ইগলের জিনস এবং চলতি বছর নিজের অন্তর্বাসের ব্র্যান্ড ‘সির্নে’র বিজ্ঞাপনেও আবেদনময় ছবি ও ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী।

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।  বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত

গয়না ডাকাতির মামলায় ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

প্যারিসের বিলাসবহুল এক হোটেলে ২০১৬ সালে অস্ত্রের মুখে গয়না ডাকাতির ঘটনায় তারকা কিম কার্দাশিয়ানকে তার

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ, কেন বললেন তানিশা

বলিউড তারকা কাজলের বোন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় মাঝেমধ্যে সমাজ ও নানা বিষয় নিয়ে নিজের মতামত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন।

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

পর্দার রুপালি জগতের পরিচিত মুখ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনে আলাদা জায়গা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা দাবি' 

লা মাযহাবি : মুখ ও মুখোশ

সিরাতচর্চা আমাদের আখেরাতের পুঁজি : মুফতি হুমায়ুন আইয়ুব

আত্মশুদ্ধির পথিক মুফতি সাঈদ আহমদ রহ.

শিক্ষিত বেকার : প্রবৃদ্ধির আড়ালে বড় সংকট

৪ খণ্ডে মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস 

নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

সৌদি আরব রক্ষায় পাকিস্তান প্রস্তুত ‘যেকোনো কিছু’ করতে  

একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না-তারা তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী

‘আমি এখনো জামায়াতের লোক’

ইসলাম অনুসরণে ইতিবাচক হোন

শিক্ষিত বেকার : প্রবৃদ্ধির আড়ালে বড় সংকট

মশার কাছে রাষ্ট্রের পরাজয়

রাতে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ডা. জাকির নায়েককে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় হেফাজতের নিন্দা

বাংলাদেশী ইমামের হাতে ইসলাম গ্রহণ করলেন কোরিয়ান কিম

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

চিকিৎসাসেবায় নতুন মাত্রা: ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা

‘ভূমিদৃষ্টি’ অ্যাপ উদ্বোধন, যেভাবে নিশ্চিত হবে ভূমি অফিসের উপস্থিতি