ই-পেপার শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

আমার বার্তা অনলাইন
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৮

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে শিথিলতা তৈরি হয়েছিল, তা স্বাভাবিক করতে আগামী নভেম্বর বা ডিসেম্বরের শুরুতেই নয়াদিল্লি সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা আবারও শুরু হয়েছে। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

আনন্দবাজার আরও জানিয়েছে, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের অন্যতম লক্ষ্য হতে পারে দুই দেশের সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নেওয়া। সফর হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। সেখানে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অভিবাসন, বাণিজ্য এবং গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

বিশেষ গুরুত্ব পাচ্ছে গঙ্গার পানি বণ্টন চুক্তি। ১৯৯৬ সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। ফলে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে বৈঠক করেছেন। কূটনৈতিক পর্যায়ের এই যোগাযোগকে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল। একটি ছিল দ্বিপাক্ষিক সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশগ্রহণের জন্য।

তবে শেষ পর্যন্ত তারেক রহমান নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দেননি।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল, উপযুক্ত সময় ও পরিবেশে দ্বিপাক্ষিক সফরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমান ভারত সফরে আগ্রহী হলেও সফরের আগে আলোচ্যসূচি ও সম্ভাব্য ফলাফল নিয়ে ঢাকার পক্ষ থেকে স্পষ্টতা চাওয়া হচ্ছে। আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। অক্টোবরেও তার একাধিক আন্তর্জাতিক কর্মসূচি রয়েছে। ফলে নভেম্বর বা ডিসেম্বরের শুরুটিকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে ঢাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সম্ভাব্য সফরের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ পাওয়া যায়নি।

এরআগে গত সপ্তাহে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত না হলেও এ বিষয়ে দ্বিপাক্ষিক কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।’

সূত্র: আনন্দবাজার

রাতে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

মধ্যরাতের মধ্যে ঢাকাসহ আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে

মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় হেফাজতের নিন্দা

পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার অপচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ

‘ভূমিদৃষ্টি’ অ্যাপ উদ্বোধন, যেভাবে নিশ্চিত হবে ভূমি অফিসের উপস্থিতি

ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে ও নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপের উদ্বোধন করা

অস্থিতিশীলতার চেষ্টা ঠেকাতে ভারতকে কড়া বার্তা দিলেন মাহ্‌দী আমিন

ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মশুদ্ধির পথিক মুফতি সাঈদ আহমদ রহ.

শিক্ষিত বেকার : প্রবৃদ্ধির আড়ালে বড় সংকট

৪ খণ্ডে মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস 

নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

সৌদি আরব রক্ষায় পাকিস্তান প্রস্তুত ‘যেকোনো কিছু’ করতে  

একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না-তারা তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী

‘আমি এখনো জামায়াতের লোক’

ইসলাম অনুসরণে ইতিবাচক হোন

শিক্ষিত বেকার : প্রবৃদ্ধির আড়ালে বড় সংকট

মশার কাছে রাষ্ট্রের পরাজয়

রাতে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ডা. জাকির নায়েককে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় হেফাজতের নিন্দা

বাংলাদেশী ইমামের হাতে ইসলাম গ্রহণ করলেন কোরিয়ান কিম

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

চিকিৎসাসেবায় নতুন মাত্রা: ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা

‘ভূমিদৃষ্টি’ অ্যাপ উদ্বোধন, যেভাবে নিশ্চিত হবে ভূমি অফিসের উপস্থিতি

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

অস্থিতিশীলতার চেষ্টা ঠেকাতে ভারতকে কড়া বার্তা দিলেন মাহ্‌দী আমিন

ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান