ই-পেপার রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা

মোঃ আবু সাঈদ
০৮ নভেম্বর ২০২৬, ১৯:১৭
ছবি: সংগৃহীত

শাড়িকাণ্ডের পর এবার ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে এ মামলা করেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।

এদিন বিচারক মামলাটি বাদীর জবানবন্দি শুনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২১ জানুয়ারি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েয়েছেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, বাদী ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আসামি তানজিন নাহার তিশার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেন। বাদী মামলা গুলো দায়ের করার পরে আসামি প্রতিহিংসার বশবর্তী হয়ে বিগত ২০২৬ সালের ২৭ অক্টোবর তার ভেরিফাইড ফেসবুক পেজ ‘তানজিন তিশা’নামক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন। এ ছাড়াও আসামি বাদীর বিরুদ্ধে বিভিন্ন তথ্য দেশের গণমাধ্যমকে ভুলভাবে উপস্থাপন করতে থাকেন।

এছাড়া ২০২৫ সালের ৭ নভেম্বর আসামি ফেসবুক ম্যাসেঞ্জার থেকে বাদীর ম্যাসেঞ্জারে কল দিয়ে ভাইরালের হুমকি দেন। যা বাদীর কাছে সংরক্ষিত আছে। সেখানে আসামি বাদীকে হুমকি বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’

মামলা নথি থেকে আরও জানা গেছে, আসামি তারই ধারাবাহিকতায় বিগত ২৭ অক্টোবর তার ভেরিফাইড ফেসবুক পেইজ Tanjin Tisha নামক পেইজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান এবং বাদীর ছবি ফেইসবুকে আপলোড দিয়ে সম্মান হানির ঘটনায় লিপ্ত থাকেন। সেখানে আসামি বাদী একটি নারীকে চুম্বন করছেন তার ছবি বাদীকে না জানিয়ে তার অজান্তে প্রকাশ করেন। এছাড়া সেখানে দুইজন নাবালক শিশুর ছবিও আসামি প্রকাশ করেন।

এছাড়া, বাদীর বিষয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য প্রকাশ করেন। ‘সেখানে এ দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন? একজনকে তো মামলা আগে দেখিওনি। এমন তথ্য প্রকাশ করেন।’

আরজিতে আরও জানা গেছে, এ ঘটনার বিষয়ে বাদী তার পল্লবীস্থ বাসায় বসে বিগত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে তার ব্যবহৃত মোবাইলের ফেসবুক ব্যবহারের সময় জানতে পান। এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন গণমাধ্যমে দেখতে পারেন। অতঃপর বাদী আসামিকে তার নিয়োজিত আইনজীবীর মাধ্যমে বিগত ২৮ অক্টোবর তারিখে রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠান। ‘লিগ্যাল নোটিশের মাধ্যমে বলা হয়, নোটিশ প্রাপ্তির দুইদিনের মধ্যে যেন তা অপসারণ করা হয় এবং বাদী তার অনুরোধ করেন।’ কিন্তু লিগ্যাল নোটিশ পাঠানোর দুইদিনের মধ্যেও আসামি তা অপসারণ করেনি এবং অন্যদিকে সাক্ষীদের কাছে বাদীর বিষয়ে আসামি বিভিন্ন অদ্ভুত কথা বলে বেড়ান।

আসামি সাক্ষীদের কাছে বলেন, ‘আসামির ফেইম ব্যবহার করে ভাইরাল হওয়ার নেশায় বাদী মামলা করেছেন বলে কটূক্তি করেন’। বরংচ বাদী একজন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার। তিনি দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার প্রাপ্তা। আসামি নিজেকে জনপ্রিয় দাবি করে, বাদীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য সর্বত্র দিয়ে যাচ্ছেন। আসামির মানসম্মানের ক্ষতি করছেন।

আরজিতে আরও বলা হয়েছে, আসামি বাদী ও অন্য কারও ছবি প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের অনুমতি গ্রহণ করেন নাই। এবং বাদী আসামিকে আইনগতভাবে লিগ্যাল নোটিশ পাঠানোর পরেও তিনি উক্ত ছবি সরান নাই এবং কটূক্তি, মানহানি ও আরও ছবি প্রকাশের হুমকি প্রদান করেছেন। তাই বাদী বাধ্য হয়ে আসামির বিরুদ্ধে অত্র মামলা দায়ের করলেন।

এ বিষয়ে বাদী সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী বলেন, ‘আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আবেদন করা হয়েছিলো।’

নতুন গান ‘আমার মন পরানের মানুষ তুমি’ নিয়ে হাজির সজীব শান

নতুন গান নিয়ে শ্রোতাদের মাঝে হাজির হয়েছেন সংগীতশিল্পী সজীব শান। সহশিল্পী সানজিদা রিমির সঙ্গে দ্বৈত

সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’

  নেত্রকোনার বিভিন্ন মনোরম লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাতার ভাষ্য, গতানুগতিক ধারার বাইরে গিয়ে সামাজিক

নতুন ফটোশুটে সুনেরাহ, লুক নিয়ে প্রশংসা

মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায়ই নিজের নতুন লুক ও ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের

রুহুল আমিন ভূঁইয়ার গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ড অর্জন

চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গোল্ডেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ধাপ্পাবাজি বললেন আইজেনকোট

অর্ধশতাধিক কারখানায় ছুটি, ৭টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের সেই এসপি গ্রেফতার

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেল ট্যাংকারে আগুন

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

১৫ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

যেভাবে মোবাইলে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

‘খুলনায় সন্ত্রাসের অভয়ারণ্যের পেছনে সরকারের ব্যর্থতা’

অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

রেকর্ড ৮ প্রবাসী ফুটবলারকে নিয়ে সেমিফাইনালে নামছে বাংলাদেশ

সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতার জন্য দোয়া চাইলেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া 

বাংলাদেশ-সিঙ্গাপুর যুক্ত হচ্ছে প্যারিস চুক্তির কার্বন বাজারে 

সীমান্ত পেরিয়ে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, প্রতিরোধে প্রয়োজন বৈশ্বিক ঐক্য