ই-পেপার শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে বিতর্ক, হোয়াইট হাউস বলছে— ‘তিনি ঘুমাননি’

আমার বার্তা অনলাইন
০৯ নভেম্বর ২০২৫, ১১:২৮

হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ থাকা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৮ নভেম্বর) থেকে ভাইরাল হওয়া এসব ছবিতে ট্রাম্পের বিরোধীরা প্রশ্ন তুলেছেন— তিনি কি অফিসে দায়িত্ব পালনের সময় ঘুমিয়ে পড়েছিলেন? অবশ্য হোয়াইট হাউস বলছে, ট্রাম্প ঘুমিয়ে পড়েননি— বরং পুরো সময় বক্তব্য দিয়েছেন ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটি বলছে, গত বৃহস্পতিবার ওভাল অফিসের রেজলিউট ডেস্কের পেছনে বসে ওজন কমানোর জনপ্রিয় ওষুধের দাম কমাতে নেওয়া উদ্যোগ ঘোষণা করানোর সময় ট্রাম্প এই কাণ্ড ঘটান। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও তার পাশে ছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, কখনও ট্রাম্পের চোখ বন্ধ, আবার কখনও তিনি চোখ খোলা রাখতে লড়াই করছেন। কিছু মুহূর্তে তিনি হাত দিয়ে চোখও ঘষছেন।

এই দৃশ্য ছড়িয়ে পড়তেই সমালোচকরা বেশ দ্রুতই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস অফিস এক্স (টুইটার)–এ সেই ছবি শেয়ার করে লেখে, “ঘুমকাতুরে ডন ফিরে এসেছে”।

তবে হোয়াইট হাউস এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। প্রেস সচিব টেলর রজার্স এক বিবৃতিতে সিএনএনকে বলেন, “প্রেসিডেন্ট ঘুমিয়ে পড়েননি। তিনি পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। এ ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্ট এমন দুটি ওষুধের দাম ঐতিহাসিকভাবে কমিয়েছেন, যা ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা ও অন্যান্য জটিলতায় ভোগা আমেরিকানদের জীবন বাঁচাতে সহায়ক হবে। অথচ ব্যর্থ উদারপন্থি গণমাধ্যম এসব ইতিবাচক খবর না ছড়িয়ে অযথা কুৎসা রটাচ্ছে।”

রজার্স আরও বলেন, ট্রাম্প নিয়মিত জনসমক্ষে উপস্থিত হন এবং সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। প্রশাসনের কর্মকর্তারাও তার সহনশীলতা ও কর্মোদ্যমের প্রশংসা করে জানান, তিনি দিনের যেকোনো সময় ফোন করেন বা বার্তা পাঠান।

সিএনএন বলছে, ঘটনার একদিন আগে ট্রাম্প মায়ামিতে এক ঘণ্টারও বেশি সময়ের অর্থনৈতিক বিষয়ে ভাষণ দেন। এর আগে তিনি তিনটি এশীয় দেশ সফর শেষ করে দেশে ফিরে এসেছিলেন।

অবশ্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে। ৭৯ বছর বয়সী ট্রাম্প গত মাসে জানান, তিনি ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষার অংশ হিসেবে এমআরআই করিয়েছেন। তবে কেন করেছেন তা বলেননি।

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ট্রাম্পের পায়ের ফোলা পরীক্ষা করে চিকিৎসকেরা তাকে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সিতে আক্রান্ত বলে শনাক্ত করেছেন। এমন একটি সমস্যা যেখানে শিরার ভালভগুলো ঠিকভাবে কাজ না করায় রক্ত জমে থাকে।

অবশ্য জনসমক্ষে ক্লান্ত দেখানোর ঘটনা সব প্রেসিডেন্টের ক্ষেত্রেই ঘটেছে। এমনকি তরুণ বয়সে প্রেসিডেন্ট থাকা বারাক ওবামাও দীর্ঘ সম্মেলনে ক্লান্ত হয়ে চোখ ঘষতে দেখা গিয়েছিল।

এমনকি বিদ্রূপ করে আগের নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প নিজেই জো বাইডেনকে “স্লিপি জো” (ঘুমকাতুরে জো) বলে কটাক্ষ করেছিলেন। কারণ প্রেসিডেন্ট থাকার সময় বাইডেনকেও একাধিকবার প্রকাশ্যে চোখ বন্ধ বা ঘুমন্ত অবস্থায় দেখা গিয়েছিল।

আমার বার্তা/জেএইচ

ইসরায়েলি ‘দোসর’ ইয়াসের আবু সাবাব নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েলপন্থি সশস্ত্র গোষ্ঠী পপুলার ফ্রন্টের প্রধান নেতা ইয়াসের আবু সাবাব নিহত

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

অ-আরব দেশে নিজেদের নেতাদের লক্ষ্য করে দখলদার ইসরায়েল হামলা চালাতে পারে বলে শঙ্কা করছে ফিলিস্তিনি

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ আগামী দুই সপ্তাহের

আরও ৩০ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র আরও ৩০ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনকে ব্যবসায়িকভাবে ব্যবহার করা হচ্ছে : জাহিদুল

হাসিনার ফ্যাসিবাদকে সবচেয়ে বেশি সহায়তা করেছে ভারত : সাদিক কায়েম

৩০ টাকা কমলো ব্রয়লারের দাম, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ

ভূমিকম্প ঝুঁকি রোধে একাধিক সংস্থার দায়িত্ব রয়েছে : রাজউক চেয়ারম্যান

গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতায় পেট্রোবাংলা ও বুয়েটের সমঝোতা স্মারক সই

ফুটবলের খেলা শুরুর আগেই লাল কার্ড

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা রিজওয়ানা

শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

ইসরায়েলি ‘দোসর’ ইয়াসের আবু সাবাব নিহত

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

তরুণরা সবসময় ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে

আরাকান আর্মির হাতে আটক আরও ৬ বাংলাদেশি জেলে

আইএল টি-টোয়েন্টি খেলতে দেশ ছাড়লেন মোস্তাফিজ

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৩, আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

৫০তম বিসিএসে আবেদন শুরু, বিভিন্ন বিষয়ে নির্দেশনা পিএসসির

সীমান্তে ভারতীয় এক নারীর মরদেহ দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশি স্বজনরা

মালয়েশিয়ায় রেলিং ভেঙে নিচে পড়ে বাংলাদেশি কর্মীর মৃত্যু

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র

আন্দোলনকারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কাজে ফেরার নির্দেশ