ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

ইরানের সঙ্গে সংলাপে পরোক্ষভাবে যুক্ত থাকবেন, ঘোষণা দিলেন ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৩

ইরানের সরকারি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের যে সংলাপ শুরু হয়েছে, তাতে পরোক্ষভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি শিগগিরই সংলাপে যুক্ত হবো, পরোক্ষভাবে। আলোচনা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ওমানের রাজধানী মাস্কাটে আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের। ইতোমধ্যে প্রথম রাউন্ডের আলোচনা শেষও হয়েছে। আগামী আলোচনার ভেন্যু হিসেবে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা-কে নির্ধারণ করা হয়েছে।

এদিকে আলোচনা শুরুর আগেই, গত জানুয়ারির মাঝামাঝি মধ্যপ্রাচ্যের জলসীমায় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি রণতরীর বড় নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক দিন আগে পাঠানো হয়েছে আরও একটি বিমানবাহী যুদ্ধজাহাজ। এসব যুদ্ধজাহাজ এবং রণতরী পুরো মধ্যপ্রাচ্যের জলসীমায় টহল দিচ্ছে।

তবে এয়ারফোর্স ওয়ানে মতবিনিময়ের সময় ট্রাম্প বলেন সংঘাতে জড়ালে এই ইস্যুর সমাধান হবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, “শুধু যুদ্ধজাহাজ নয়, আমাদের বি-২ (অত্যাধুনিক স্টেলথ বোমারু বিমান) বিমানও আছে এবং গত জুনে ইরানের সঙ্গে সংঘাতের সময় আমরা তা ব্যবহারও করেছিলাম। তবে আমি দ্বিতীয়বার সংঘাতে জড়াতে ইচ্ছুক নই এবং আমার ধারণা, তারাও (ইরান) সংঘাতের পরিবর্তে সমঝোতা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় দু’যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তেজনা চলছে ওয়াশিংটনের। ওয়াশিংটনের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরি করছে ইরান, তবে তেহরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ওয়াশিংটন ও তেহরানের উত্তেজনার ধারাবাহিকতাতেই ২০২৫ সোলে ১২ দিনের সংঘাতে জড়িয়ে পড়েছিল ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র।

জানা গেছে, বর্তমানে আলোচনার প্রধান ইস্যু ইরানের ইউরেনিয়াম। বর্তমানে ইরানের কাছে ৪৪০ কেজি ইউরেনিয়াম আছে, যেগুলো ৬০ শতাংশ বিশুদ্ধ। বিশুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীত করা হলে এই ইউরেনিয়াম দিয়ে বেশ কয়েকটি পারমাণবিক বোমা বানানো সম্ভব।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন, “আমরা একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, কিন্তু অবশ্যই কোনো হুমকির সামনে নতিস্বীকার করে নয়।” - সূত্র : রয়টার্স

আমার বার্তা/এমই

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

নাভালনিকে 'ব্যাঙের বিষ দিয়ে হত্যার' অভিযোগ অস্বীকার রাশিয়ার

রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষাক্ত ডার্ট ফ্রগের বিষ প্রয়োগ করে হত্যা করা

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চলমান বৈঠকের মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু

সম্মিলিত আফ্রিকান কর্মকাণ্ডে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত মরক্কোর

গত ১৪-১৫ ফেব্রুয়ারি আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের (AU) রাষ্ট্র ও সরকার প্রধানদের ৩৯তম শীর্ষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের, আহত ৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ

শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বিএনপির মন্ত্রীসভায় তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম রিতা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে বরিশালের জহির উদ্দিন স্বপন

ইতিহাস গড়লেন সিইসি, বিভাজন ছাড়াই ২৯৬ এমপির শপথ

নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন