ই-পেপার শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩

সেনা সংকটে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: সেনাপ্রধান

আমার বার্তা অনলাইন:
২৭ মার্চ ২০২৬, ০৯:২১
আপডেট  : ২৭ মার্চ ২০২৬, ০৯:২২
ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির

ইরান ও লেবাননের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে একযোগে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে সেনা সংকটে পড়েছে ইসরায়েল। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটির সেনাবাহিনী ‘ভেঙে’ পড়তে পারে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান ইয়াল জামির।

ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত হয়ে তিনি পরিস্থিতির গুরুতর দিক তুলে ধরেন। বৈঠকে তিনি বলেন, আমি আপনাদের সামনে ১০টি লাল পতাকা তুলছি, ইঙ্গিত করে যে সেনাবাহিনী বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।

তিনি আরও জানান, বর্তমান সেনা সংকট অব্যাহত থাকলে খুব শিগগিরই সাধারণ সামরিক অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়বে।

এই প্রেক্ষাপটে সেনাপ্রধান কয়েকটি সুপারিশও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—নতুন করে সেনা নিয়োগ আইন প্রণয়ন, অবসরপ্রাপ্ত সেনাদের পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা এবং বাধ্যতামূলক সামরিক সেবার সময়সীমা বাড়ানো।

উল্লেখ্য, ইরান ও লেবানন–সংক্রান্ত উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় একাধিক ফ্রন্টে সক্রিয় রয়েছে ইসরায়েলি বাহিনী। - তথ্যসূত্র: আল জাজিরা

আমার বার্তা/এমই

ট্রাম্পের ঘোষণার পর কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম

ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন হামলা চালানোর সময়সীমা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দিন পিছিয়ে দেওয়ায় বিশ্ববাজারে

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থলসেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে যুদ্ধে

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির বিদ্যুৎ গ্রিডে হামলার পরিকল্পনা আবারও স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট

আবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান আগ্রাসনের মধ্যে আবার দাম বাড়ল জ্বালানি তেলের।  মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও এক জাহাজ

ট্রাম্পের ঘোষণার পর কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম

ঢাকাসহ দেশের ৪ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

এমবাপের নৈপুণ্যে দশজন নিয়েও ব্রাজিলকে হারালো ফ্রান্স

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থলসেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প

সেনা সংকটে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: সেনাপ্রধান

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত ঘোষণা ট্রাম্পের

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

২৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

এলপি গ্যাস আমদানিতে সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

স্বাধীনতা দিবসে সেনাবাহিনী ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের

আবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ইরান ‘সব সীমা অতিক্রম করেছে’: জিসিসি প্রধান

এবার বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিলো ইরান

একসঙ্গে মৃত্যু, পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত স্বামী-স্ত্রী

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: আরাগচি

দৌলতদিয়া ঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

জিয়াউর রহমান এক অবিনাশী দ্রোহের মহাকাব্য