ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

ইরানজুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা

আমার বার্তা অনলাইন:
০৭ এপ্রিল ২০২৬, ১৯:৪৭

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হুমকির পরপরই আজ ইরানজুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলার খবর পাওয়া গেছে। আইডিএফ আগে থেকেই ইরানের নাগরিকদের ১২ ঘণ্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেলপথ থেকে দূরে থাকার হুমকি দিয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় দেশজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ইরানের আধাসরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির কাশান শহরে একটি রেল সেতুতে হামলায় দুইজনের মৃত্যু হয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, কারাজ শহরে একটি রেললাইনে বিমান হামলা চালানো হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি। অন্যদিকে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কোম প্রদেশে সড়কপথের বেশ কিছু সেতু লক্ষ্য করে প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র জাতীয় অস্ত্র) নিক্ষেপ করা হয়েছে।

আইআরআইবি আরও জানায়, পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাবরিজ-তেহরান মহাসড়কের একটি অংশ হামলার শিকার হয়েছে। এ ছাড়া খুজেস্তান প্রদেশের নিরাপত্তা উপপ্রধানের বরাতে তারা জানায়, আহওয়াজ শহরের একটি সড়কেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনও জানিয়েছে, চলমান হামলার কারণে তাবরিজ ও জানজান শহরের মধ্যকার মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্যারেহ চামান-মিয়ানেহ সড়কটিও উভয় দিক থেকে বন্ধ রয়েছে।

ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে, এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে কেবল যোগাযোগ ব্যবস্থাই নয়, বরং আবাসিক ও বাণিজ্যিক এলাকা সহ বিভিন্ন বেসামরিক স্থাপনাও হামলা হচ্ছে। - সূত্র: সিএনএন।

আমার বার্তা/এমই

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে

হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইরানকে আবারও কঠোর হুমকি দিয়েছেন মার্কিন

দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সম্প্রতি

শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব

যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে ৩৯ দিন ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে। যৌথ হামলার জবাব অস্ত্র দিয়ে

ট্রেন ভ্রমণে ইসরায়েলের সতর্কতার পর তেহরানে একাধিক বিস্ফোরণ

ইরানের নাগরিকদের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত ট্রেন ভ্রমণ না করার সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানজুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা

কিছু দুষ্ট লোক চুরি করে কারেন্ট জাল তৈরি করছে: প্রাণিসম্পদ মন্ত্রী

গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জাজ

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার

বিমানের নতুন এমডি কাইজার সোহেল আহমেদ, ডিএমডি সৈয়দ মইন উদ্দিন

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে

শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়

একীভূত ব্যাংকগুলোর আমানতকারীদের ধাপে ধাপে টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে: ধর্মমন্ত্রী

অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্যের গাড়ি ভাঙচুর

এডহক কমিটিতে থাকা তামিমরা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন?

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

চৌদ্দ দিনের মাথায় লিটারে জেট ফুয়েলের দাম বাড়ল ২৫ টাকা

দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট

মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

ভেঙে দেয়া হলো ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটির দায়িত্বে তামিম

শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব