ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, হারিয়েছেন পা: রয়টার্স

আমার বার্তা অনলাইন:
১১ এপ্রিল ২০২৬, ১৫:১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় গুরুতর আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির চেহারা বিকৃত হয়েছে। তার পায়ের আঘাতও বেশ উদ্বেগজনক। তবে কার দুই পা না-কি এক পা জখম হয়েছে— সেটি নিশ্চিত হওয়া যায়নি।

৫৬ বছর বয়সী মোজতবা অবশ্য আঘাত থেকে সেরে উঠছেন এবং মানসিকভাবে সজাগ-সচেতন আছেন। এমনকি এমন শারীরিক অবস্থাতেও প্রায় নিয়মিত ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে অডিও মাধ্যমে বৈঠক করছেন তিনি, সিদ্ধান্ত গ্রহণেও অংশ নিচ্ছেন। ইসলামাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের আসন্ন বৈঠকের সিদ্ধান্ত থেকে শুরু করে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত বৈঠকগুলোতে অডিও মাধ্যমে যুক্ত ছিলেন মোজতবা।

ইসলামাবাদের মোজতবার ঘনিষ্ঠ ৩টি সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। খামেনির ঘনিষ্ঠ লোকজনের বরাতে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে রয়টার্স, কিন্তু সেসব তথ্য যাচাই করার উপায় নেই। কারণ হামলা এবং তারপর ৮ই মার্চ তার বাবা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে মোজতবার কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশিত হয়নি। তার অবস্থান, শারীরিক অবস্থা এবং শাসন করার ক্ষমতা এখনও অনেকাংশেই একটি রহস্য হয়ে রয়েছে।

মোজতবার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে জাতিসংঘের ইরানি প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে যোাগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু একই মন্তব্য করতে রাজি হননি।

ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত দু’যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন আয়তুল্লাহ খামেনি, যিনি টানা ৩৭ বছর ইরানের সাবেক সর্বোচ্চ নেতা ছিলেন। ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং মোজতবা খামেনির স্ত্রীও নিহত হন, এবং মোজতবা নিজে হন গুরুতর আহত।

এই অবস্থাতেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে একটি রুশ সামরিক বিমানে চেপে গত ১২ মার্চ মস্কো যান মোজতবা। বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। - সূত্র : রয়টার্স

আমার বার্তা/এমই

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

যদি আবারও যুদ্ধ শুরু হয় এবং যুক্তরাষ্ট্রকে বাহরাইন ঘাঁটি ব্যবহার করতে দেয় তাহলে বাহরাইনের মানুষকে

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

২০২৫ সালে সিঙ্গাপুরের পর্যটন থেকে আয় রেকর্ড ৩২.৮ বিলিয়ন সিঙ্গাপুর ডলারে পৌঁছেছে; এর মধ্যে MICE-এর

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

তিনদিনের চীন সফর শেষ করে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

ইরান যুদ্ধ তৃতীয় মাসে গড়ানোর পর অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতীয়দের সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু