ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

আমার বার্তা অনলাইন:
১১ এপ্রিল ২০২৬, ১৭:১১
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: এক্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে, তাঁর সঙ্গে পৃথক বৈঠক করে ইরানি প্রতিনিধি দল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে দুই পক্ষের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠকে কী আলোচিত হয়েছে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

জেডি ভ্যান্স ও শাহবাজ শরিফের মধ্যকার এই বৈঠকে সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই আলোচনাগুলো অঞ্চলটিতে টেকসই শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন শাহবাজ শরিফ।

এর আগে ইরানের একটি প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজ শরিফের পৃথক বৈঠক হয়। তবে এই আলোচনা শেষ পর্যন্ত কীভাবে এগোবে, কিংবা দুই পক্ষ মুখোমুখি বৈঠকে বসবে কি না—তা এখনো স্পষ্ট নয়। তবে পাকিস্তান সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যাহ্নভোজের সময় ইরানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।

আগের আলোচনাগুলোর মতোই, এবারও পাকিস্তান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে এক দফা এবং এরপর ইরানের প্রতিনিধিদের সঙ্গে আরেক দফা বৈঠক করে বিভিন্ন প্রস্তাবের বিষয়ে অগ্রগতি আনার চেষ্টা করতে পারে।

ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানি প্রতিনিধি দলে আরও আছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গালিবাফ বলেছেন, আলোচনা শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে ইরানের স্থগিত সম্পদ মুক্ত করার বিষয়ে সম্মত হতে হবে।

ইরান থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। আর এমন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ভেতরে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের কাছে ব্যাখ্যা করা বেশ জটিল হয়ে উঠতে পারে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে—কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। আজ শনিবার ইরান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় সমঝোতায় পৌঁছাতে এটি ‘গুরুত্বপূর্ণ আন্তরিকতার’ লক্ষণ বলে স্বাগত জানিয়েছে তেহরান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সম্পদ অবমুক্ত করার বিষয়টি ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার সঙ্গে সরাসরি যুক্ত।’ ধারণা করা হচ্ছে, আসন্ন আলোচনায় এটি একটি প্রধান ইস্যু হবে।

যুক্তরাষ্ট্র কত অর্থ ছাড়তে রাজি হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করেননি ওই কর্মকর্তা। তবে আরেক ইরানি সূত্র জানায়, কাতারে রাখা ইরানের ৬০০ কোটি ডলারের জব্দ তহবিল ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

আমার বার্তা/এমই

নাইজেরিয়ায় জানাজায় যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৪ 

নাইজেরিয়ায় জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪ জনের

‘চোখের বদলে চোখ নীতিতে সৌদির সব বন্দর আমাদের বৈধ লক্ষ্যবস্ত’

ইয়েমেনের হথি সরকারের মুখপাত্র ড. ওমর আল-বুখাইতি বলেছেন, চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে সৌদি আরবের

ক্ষমতা নিয়ে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদের চাপে ফেলেছেন এবং

মুসলিম জনসংখ্যা বাড়ার শঙ্কা, মার্কিনিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান

বিয়ের মাধ্যমে সংসার গড়া, অধিক সন্তান নেওয়া এবং তাদের খ্রিষ্টীয় মূল্যবোধে বড় করে তোলার আহ্বান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স এলো 

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় সেনাবাহিনীর যৌথ অভিযান, নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

দ্বীনি শিক্ষা বিকাশে ফরিদাবাদ জামিয়ার অবদান 

পোশাকশিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, ২৫৪ মিলিয়নের অর্ডার হাতছাড়া

ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা

ভারতীয় গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে প্রধানমন্ত্রীর বক্তব্য  

নাইজেরিয়ায় জানাজায় যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৪ 

নিজের পদত্যাগ গুঞ্জন নিয়ে মুখ খুললেন অ্যাডভোকেট ফজলুর রহমান

আন্তর্জাতিক রায় বাস্তবায়ন চায় বিশ্ববাসী

লেখক কাজী সিকান্দার পরিবার পেলো ৬ লাখ টাকার অনুদান

শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

পুনঃনিরীক্ষণে এইচএসসির ফল পরিবর্তন, ঢাবিতে আবেদন যেভাবে

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক